লাউ-মুগ ডালের যুগলবন্দি! বানিয়ে নিন ওড়িশার ঐতিহ্যবাহী ‘লাউ ডালমা’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি হেঁশেলে লাউ আর মুগ ডালের যুগলবন্দি অত্যন্ত জনপ্রিয় এবং চেনা এক স্বাদ। কিন্তু এই চেনা স্বাদকেই যদি একটু অন্যভাবে, এক্কেবারে সাবেকি পদ্ধতিতে উপভোগ করতে চান, তবে বানিয়ে নিন ওড়িশার ঐতিহ্যবাহী ‘লাউ ডালমা’ (Lau Dalma)। ওড়িশার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের অন্যতম হল, এই ডালমা। সম্পূর্ণ পেঁয়াজ-রসুন ছাড়া, খাঁটি ঘি আর ভাজা মশলার সুগন্ধে ভরপুর এই পদটি যেমন পুষ্টিকর, তেমনই সুস্বাদু। লাউ ও মুগ ডালের পুষ্টিগুণের সাথে দেশি মশলার মেলবন্ধনে তৈরি এই সাবেকি রান্নাটি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।

উপকরণ

১ কাপ  মুগ ডাল, ৫০০ গ্রাম লাউ, ১ কাপ আলু, কাঁচকলা, গাজর, মিষ্টি কুমড়ো, ২ টেবিল চামচ ঘি, ১ চা চামচ পাঁচফোড়ন বা জিরে, ২টি তেজপাতা, ২টি শুকনো লঙ্কা, ৩-৪টি কাঁচা লঙ্কা, ১ টেবিল চামচ আদা বাটা, ১টি  টমেটো, ৩ টেবিল চামচ নারকেল কোঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি ও ১ চা চামচ গোটা জিরে।  

পদ্ধতি

প্রথমে কড়াইতে তেল বা ঘি ছাড়া মুগ ডাল হালকা সোনালি করে ভেজে নিন। প্রেসার কুকারে ধুয়ে রাখা ডাল, লাউ এবং অন্যান্য সবজি দিন। সাথে পরিমাণমতো জল, নুন, হলুদ গুঁড়ো ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিন। অন্য একটি পাত্রে গোটা জিরে ও শুকনো লঙ্কা গুঁড়ো করে সরিয়ে রাখুন। কড়াইতে ঘি গরম করুন। এতে ভাজা তেজপাতা, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন (বা জিরে) ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ বেরোলে আদা বাটা ও টমেটো কুচি দিয়ে কষান। টমেটো নরম হলে নারকেল কোঁড়া দিয়ে আর একটু নেড়ে নিন। এবার সেদ্ধ করে রাখা ডাল ও সবজি এই মশলার মধ্যে ঢেলে দিন। স্বাদ অনুযায়ী সামান্য চিনি মেশান। মাঝারি আঁচে ৪ থেকে ৫ মিনিট ফুটতে দিন। ডাল ঘন হয়ে এলে ওপর থেকে আগে থেকে তৈরি করে রাখা বিশেষ ভাজা মশলা এবং আর এক চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি ওড়িশার ঐতিহ্যবাহী লাউ ডালমা। গরম ভাত বা রুটির সাথে এটি পরিবেশন করুন।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের