ডিমের চেনা স্বাদে আনুন নতুন টুইস্ট, বানিয়ে ফেলুন ডিমের ঝাল ভর্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রোজকার একঘেয়ে ডিমের ঝোল বা ওমলেট খেয়ে মুখে অরুচি ধরে গেছে? তবে আজই পাতে পড়ুক জিভে জল আনা এক নতুন পদ। সাধারণ ডিম দিয়েই বানিয়ে ফেলুন কাঁচালঙ্কা বাটা দিয়ে ঝাল ভর্তা। ঝাল-ঝাল, ঝাঁঝালো আর মাখোমাখো এই ভর্তা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। বানানো যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত।

উপকরণ

৪টি সেদ্ধ করা ডিম, ৫-৬টি কাঁচালঙ্কা, ১ কাপ পেঁয়াজ কুচি, ৪ টেবিল চামচ ধনেপাতা কুচি, ২ টেবিল চামচ সরষের তেল, স্বাদমতো নুন, ১ চা চামচ লেবুর রস।

পদ্ধতি

সেদ্ধ ডিমগুলোর খোসা ছাড়িয়ে একটি পাত্রে কাঁটা চামচ বা হাত দিয়ে ভাল করে মেখে নিন।  অন্য একটি পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা বাটা এবং স্বাদমতো নুন একসঙ্গে হাত দিয়ে ভাল করে ডলে নিন। এবার ওই মাখা পেঁয়াজের মধ্যে কাঁচা সরষের তেল ও ধনেপাতা কুচি দিয়ে আরও একবার মিশিয়ে নিন। শেষে চটকে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে হালকা হাতে মেশান। ইচ্ছে হলে উপর থেকে সামান্য লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। তৈরি আপনার গরম গরম ডিমের ঝাল ভর্তা!

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়