নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

নেশার বিরুদ্ধে বড় বার্তা, এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নেশাদ্রব্যের উপর রোড রোলার চালালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেশার বিরুদ্ধে বড় বার্তা, এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নেশাদ্রব্যের উপর রোড রোলার চালালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার (২ সেপ্টেম্বর) বালুরঘাট কর্মসূচিতে গিয়ে পুলিশের সামনে সাজানো বাজেয়াপ্ত হওয়া দুই লক্ষ নিষিদ্ধ কাশির সিরাপের উপর দিয়ে রোলার চালিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রোলারে তাঁর সঙ্গী হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, এদিন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বাজেয়াপ্ত হওয়া বিভিন্ন ধরনের আরও নেশার সামগ্রীও নষ্ট করেন তিনি। এরপর তিনি কর্মসূচিতে দাঁড়িয়ে সরাসরি নেশার বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দেন। ২০২৯ সালের মধ্যে ‘নেশামুক্ত ভারত’ গড়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। তরুণ প্রজন্মকে নেশা থেকে দূরে থাকার জন্য প্রধানমন্ত্রী বলেছেন, ‘ক্ষণিকের নেশা গোটা জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’

এ বার প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে তরুণদের উদ্দেশে নেশামুক্তির ডাক দিলেন শুভেন্দুও। এদিন নিষিদ্ধ কাশির সিরাপের উপর রোলার চালানোর পরে শুভেন্দু অধিকারী বললেন, ‘আমার কর্মসূচির প্রথম বার্তা হল যুবসমাজকে নেশা থেকে বের করে আনতে হবে। নেশার কারবার কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে পুলিশ প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কঠিন আইনি পদক্ষেপ নেওয়া হবে। তাদের বছরের পর বছর জেল খাটতে হবে। সেজন্যে সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে। নেশামুক্ত ভারত অভিযান চালাচ্ছেন প্রধানমন্ত্রী। তবে এটা অত্যন্ত সময় সাপেক্ষ। আমাদের সরকার গঠনের পর থেকে আমরা ব্যাপক পরিমাণে নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছি। সরকার গঠনের চার মাসে BSF এবং পুলিশ যৌথ অভিযানে এই নেশাদ্রব্যগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এবার আমরা প্রতীকী হিসেবে এগুলি ধ্বংস করলাম। পশ্চিমবঙ্গকেও আমরা নেশামুক্ত করব, এটাই বার্তা।’

অর্থাৎ এদিন এই কর্মসূচি থেকেই নেশার বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি স্পষ্ট করে দেন তিনি। তরুণ প্রজন্মকে নেশা মুক্ত করতে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে আহবান জানিয়েছেন তিনি। তবে রোড রোলার দিয়ে নেশাদ্রব্য দুরমুশ করার ঘটনা অবশ্য একেবারে নতুন নয়। অতীতে গুজরাত বা বিহারে রোলার দিয়ে মদের বোতল দুরমুশ করতে দেখা গিয়েছে নেতা-মন্ত্রীদের।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে