IPL 2022: ১২ মার্চ বিরাট কোহলির বিকল্পের নাম জানাবে RCB

গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) লাগাতার ব্যর্থতার জেরে গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। তাঁর জায়গায় দলের সেনাপতি কে হবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা চলছে। মঙ্গলবার আরসিবি’র পক্ষ থেকে অবশ্য এক টুইটে জানানো হয়েছে, আসন্ন আইপিএলের জন্য আগামী ১২ মার্চ শনিবার দলের নয়া অধিনায়কের নাম ঘোষণা করা হবে। অধিনায়কের পাশাপাশি দলের মেন্টরের নামও ওইদিন ঘোষণা হবে বলে ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এ বি ডিভেলিয়ার্স আরসিবি’র মেন্টরের দায়িত্ব পেতে পারেন।

আইপিএলে সবমিলিয়ে ১৪০ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যদিও দলকে তেমন সাফল্যের মুখ দেখাতে পারেননি। ১৪০ ম্যাচের মধ্যে ৬৪ ম্যাচে জয়ের মুখ দেখেছিল আরসিবি। আর ৬৯ ম্যাচে বিপক্ষের কাছে ধরাশায়ী হতে হয়েছিল। অর্থা‍ৎ সাফল্যের চেয়ে ব্যর্থতার হার বেশি। তাছাড়া দলকে আইপিএলের খেতাবও এনে দিতে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার দায়িত্ব নিজের মাথায় নিয়ে গত বছর আরসিবির অধিনায়কত্ব ছেড়েছিলেন কোহলি। কিন্তু তাঁর পরিবর্তে নতুন করে আর কাউকে দায়িত্ব দেয়নি টিম ম্যানেজমেন্ট। নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ফ্যাপ ডুপ্লেসি।

তবে আরসিবির টিম ম্যানেজমেন্টের অধিকাংশই প্রোটিয়ান খেলোয়াড়ের হাতে দলের অধিনায়কত্ব সঁপে দিতে চান। তার কারণ আইপিএলে ডুপ্লেসির দুর্দান্ত পারফরম্যান্স। এখনও পর্যন্ত বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতায় ১০০ ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। তাঁর ঝুলিতে রয়েছে ২ হাজার ৯৩৫ রান। তার মধ্যে ২২টি অর্ধশতক। গড় রান ৩৪ দশমিক ৯৪।

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১