দেশপ্রেম দেখাতে গিয়ে শাস্তির মুখে রুশ জিমন্যাস্ট

কাতারে অনুষ্ঠিত কোভতুন প্রতিযোগিতায় পদক জয়ের মঞ্চে 'Z' লেখা টি-শার্ট পরে দাঁড়ানোয় তাঁকে নিষিদ্ধ করার পথে আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অপরাধে ইতিমধ্যেই রাশিয়াকে বিশ্ব ক্রীড়াঙ্গনে এক ঘরে করতে নেমেছে আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়ার খেলার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা, উয়েফা সহ ইউরোপীয় দেশগুলির অধীনে থাকা বিভিন্ন ক্রীড়া সংগঠন। এবার শুধুমাত্র দেশপ্রেম দেখানোর অপরাধে শাস্তির মুখে পড়তে চলেছেন রুশ জিমন্যাস্ট ইভান কুলিয়াকও। কাতারে অনুষ্ঠিত কোভতুন প্রতিযোগিতায় পদক জয়ের মঞ্চে ‘Z’ লেখা টি-শার্ট পরে দাঁড়ানোয় তাঁকে নিষিদ্ধ করার পথে আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন। শুধু তাই নয়, প্রতিযোগিতায় ব্রোঞ্জজয়ী কুলিয়াকের পদকও কেড়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সংস্থার এক কর্তা।

ইউক্রেন-রুশ যুদ্ধ ঘিরে ইতিমধ্যেই আড়াআড়িভাবে বিভাজিত হয়েছে গোটা বিশ্ব। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ ইউরোপের দেশগুলির শীর্ষ নেতারা রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে নিজেদের গায়ের ঝাল মেটাতে চাইছেন। ইউক্রেনের হয়ে সরাসরি দালালিতে নেমেছেন জো বাইডেন, বরিস জনসনরা। আর্থিক সহ নানা নিষেধাজ্ঞা চাপিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মাথা নোয়াতে বাধ্য করার পথ বেছে নিয়েছেন। যদিও পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞায় খুব একটা চিন্তিত নন রাশিয়ার শাসকরা।

কিন্তু শুধুমাত্র রাশিয়ার নাগরিক হওয়ার কারণে যেভাবে খেলোয়াড় থেকে শুরু করে শিল্পী-সাহিত্যিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষপ নেওয়া হচ্ছে তাতে অনেকেই বিস্মিত। বিশ্বের অধিকাংশ দেশ যখন রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে, তখন বুক চিতিয়ে পুতিনের পাশে দাঁড়িয়েছেন রুশ খেলোয়াড়রা। গত সপ্তাহে সাতটি অলিম্পিকে পদকজয়ী শ্বেতলানা খোরকিনা অনলাইনে ‘Z’ সাইন শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যারা রাশিয়ান হতে লজ্জিত নয় তাদের জন্য একটি প্রচারণা।’ খোরকিনার দেখানো পথে হেঁটে কোভাতন প্রতিযোগিতায় পদক জয়ের পরে বুকে ‘Z’ লেখা টি শার্ট পরে মঞ্চে উঠেছিলেন রুশ জিমন্যাস্ট ইভান কুলিয়াক। আর তাতেই চটে লাল আন্তর্জাতিক জিমন্যাস্ট ফেডারেশনের কর্তারা। তাঁদের মতে, ‘Z’ চিহ্ন ইউক্রেনে রাশিয়ান আক্রমণের সমর্থনের প্রতীক হয়ে উঠেছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার