রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

রাত পোহালেই, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তথা জন্মাষ্টমী। ঘরে ঘরে ইষ্টদেবতা গোপাল ও শ্রীকৃষ্ণের জন্মদিনের আরাধনার প্রস্তুতি এখন তুঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তথা জন্মাষ্টমী। ঘরে ঘরে ইষ্টদেবতা গোপাল ও শ্রীকৃষ্ণের জন্মদিনের আরাধনার প্রস্তুতি এখন তুঙ্গে। তার আগেই বাজারে অগ্নিমূল্য তাল। গোপালের ভোগের কী হবে? তাল কিনতে গিয়েই পকেটে ছ্যাকা লাগছে মধ্যবিত্তের। কারণ গোপালের পুজো মানেই তালের বড়া আবশ্যি ক। কিন্তু সেই তালের দামই আকাশছোঁয়া। একরাতের মধ্যেই তালের দামে আগুন। সাধারণ মানুষের কথায়, গতকাল রাতেও যে তালের দাম ৮০ টাকা ছিল, আজ বৃহস্পতিবার তথা জন্মাষ্টমীর আগের দিন তা একলাফে ১১০ টাকায় দাঁড়িয়েছে! বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই নাকি এই দাম ১২০ টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, যেকোনও মুহূর্তে ১৫০ বা ১৭০ টাকায় পৌঁছে যাবে তালের দাম। ​

বর্তমানে প্রায় প্রতিটি হিন্দু ঘরেই গোপাল বা কৃষ্ণ ঠাকুরের নিত্যপুজো হয়। সেই কারণে কম বেশি সকলেই জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করেন। সকলেই চান, এদিনে তাঁদের সাধের দেবতাকে একটু ভালমন্দ মিষ্টান্ন ও তালের বড়া দিয়ে আপ্যায়ন করতে। কিন্তু বাজারের এই হাল দেখে চিন্তায় পড়ে গিয়েছেন ক্রেতারা। এদিকে চিনির দামও এখন আকাশছোঁয়া। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে গুড়, চিনি, আটা এবং ভোজ্য তেলের দামও। সব উপকরণের এমন দাম বৃদ্ধির কারণে সাধ আর সাধ্যের মেলবন্ধন ঘটাতে কালঘাম ছুটছে মধ্যবিত্তের। তবে ​একসময় যে তাল গ্রামের মাঠেঘাটে পড়ে থাকত, আজ তার এমন আকাশছোঁয়া দাম কেন?

বাজারে বিপুল চাহিদার তুলনায় জোগান কম থাকার কারণেই তালের দাম বেড়েছে বলে অনুমান সকলের। এই বিষয়ে একজন তাল ব্যবসায়ী জানিয়েছেন, বর্তমানে গ্রীষ্মকালে কচি ‘তালের শাঁস’ খাওয়ার প্রবণতা ও বিক্রি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বহু তাল কাঁচাতেই শাঁস হিসেবে বিক্রি হয়ে যাওয়ার ফলে গাছপাকা তালের জোগান তলানিতে এসে ঠেকেছে। ​ফলে একদিকে বাজারে পাকা তালের তীব্র আকাল, অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষে বিপুল চাহিদা— এই দুইয়ের সাঁড়াশি চাপেই হু হু করে বাড়ছে তালের দাম। অগ্নিমূল্যের এই বাজারে পকেটে টান পড়লেও, প্রাণের ঠাকুরকে সন্তুষ্ট করতে বাধ্য হয়েই চড়া দামে তাল ও অন্যান্য সামগ্রী কিনছেন সাধারণ মানুষ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের