বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বিশেষ করে, সেখনাকার নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে চত্বরের খুবই খারাপ অবস্থা। কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জল স্কুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিনের টানা বৃষ্টিতে ভেসেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। রেললাইনে ধস নামার ফলে দাঁড়িয়ে গিয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। একই চিত্র উত্তর ২৪ পরগনার বসিরহাটে। টানা কয়েকদিনের বৃষ্টিতে বসিরহাট মহকুমার একাধিক জায়গা ভেসে গিয়েছে। জল যন্ত্রণায় ভুগছেন মিনাখাঁর জয়গ্রাম এলাকা মানুষজন। বিশেষ করে, সেখনাকার নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে চত্বরের খুবই খারাপ অবস্থা। কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জল স্কুলে। টানা কয়েকদিনের বৃষ্টিতে ডুবে রয়েছে স্কুল চত্বর। এই অবস্থাতেই চলছে স্কুলের পঠনপাঠন। অগত্যা, জলের মধ্যে সন্তানদের কোলে চড়িয়ে স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা।

জল পেরিয়েই স্কুলে যাতায়াত করতে হচ্ছে খুদে পড়ুয়াদের। যার ফলে জমা জলে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে অভিভাবকদের অভিযোগ, এটাই প্রথম নয়, বর্ষা এলেই তাঁদের একই সমস্যার মুখে পড়তে হয়। দীর্ঘ কয়েক বছর ধরেই এর পুনরাবৃত্তি হচ্ছে। যাতে সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের। বৃষ্টি হলেই স্কুল চত্বরে কোমর সমান জল জমে যায়। এমনকি বৃষ্টি থেমে গেলেও দীর্ঘদিন ধরে জল জমে থাক। নোংরা জল পেরিয়ে স্কুলে যেতে গিয়ে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায়। নানা ধরনের সমস্যার মুখেও পড়তে হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় পঞ্চায়েতকে জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনও সমাধান হয়নি। শুধু অস্থায়ীভাবে জল সরানো নয়, স্কুল চত্বরের জল যাতে দ্রুত বেরিয়ে যেতে পারে, তার জন্য প্রয়োজন নিকাশি ব্যবস্থা করা হোক। দ্রুত স্কুল চত্বর পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ করুক প্রশাসন। স্কুলের পরিবেশ স্বাভাবিক রাখতে এবং ভবিষ্যতে বর্ষায় যাতে একই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, তার জন্য স্থায়ী নিকাশি ব্যবস্থার দাবি তুলেছেন তাঁরা। এই পরিস্থিতিতে স্কুলের পড়াশোনা ও পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। তাই এখন দেখার বিষয়, কত দিনে বদলায় শিক্ষা ক্ষেত্রে এই চরম দুর্দশার ছবি!

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের