দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ৩, ছয়জনকে জীবিত উদ্ধার

ভরদুপুরে দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল ভবন। একাধিক মানুষের আটকে পড়ার আশঙ্কা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরদুপুরে দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল ভবন। একাধিক মানুষের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়েছে। আপাতত ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৩ জন মারা গিয়েছেন এবং আহত দুইজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ঘটনাটি ঘটেছে, রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন নামে একটি আবাসনে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ১২টি দমকলের ইঞ্জিন। জোরকদমে উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, বিল্ডিং ধসে পড়ার কয়েক মুহূর্তের মধ্যেই এলাকা ধুলোময় হয়ে যায়। তা দেখেই বিপুল সংখ্যক মানুষ ছুটে আসেন।

স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগাচ্ছে। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধ্বংসস্তূপের মধ্যে অনেকেই আটকে পড়েছেন বলে অনুমান। জীবিতদের উদ্ধারে সন্ধান চলছে। জানা গিয়েছে, এই ভবনটি প্রকৃতপক্ষে একটি পেয়িং গেস্টহাউস। এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছে অবস্থিত. আশপাশে বেশ কয়েকটি কলেজ রয়েছে। সেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মুলত এখানে থাকেন বলে জানা গিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ধসের সময় ভবনের ভিতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন। তারাও ধ্বংসস্তূপে আটকে পড়তে পারে। একটি উদ্বেগজনক দৃশ্যে দেখা গিয়েছে, একজন ব্যক্তি একটি কংক্রিটের স্ল্যাবের নিচে আটকে পড়ে গিয়েছেন, বেশ কয়েকজন সেটি তোলার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। বাড়িটি ছয়তলার ছিল।

এর আগেও ২০২২ সালের এপ্রিলে সত্য নিকেতনে একই ধরনের একটি ভবন ধসের ঘটনা ঘটেছিল। এর ঠিক চার বছর পর আবারও ঠিক একই ঘটনা ঘটল। যেখানে একটি নির্মাণাধীন চারতলা ভবন ধসে দুই শ্রমিক নিহত এবং আরও চারজন আহত হয়েছিলেন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, দমকল বাহিনী এবং দিল্লি পুলিশের সমন্বয়ে একটি দল তিন ঘণ্টারও বেশি সময় উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে ছয়জন শ্রমিককে উদ্ধার করেছিল।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক