‘বিতর্ক তৈরি করে লাভ নেই, সরকার তদন্ত করবে’, দিল্লিতে মেসবাড়ি ভেঙে পড়া নিয়ে দিলীপ ঘোষ

দিল্লির মেসবাড়ি ভেঙে পড়া নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার (৭ সেপ্তেম্বর) রাজারহাট ইকো পার্কে হাঁটতে গিয়ে তিনি জানালেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির মেসবাড়ি ভেঙে পড়া নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজারহাট ইকো পার্কে হাঁটতে গিয়ে তিনি জানালেন, ‘দিল্লির বিল্ডিং ভেঙে পড়া নিয়ে কংগ্রেস সরকার যে দাবি করেছে, তা যুক্তিসঙ্গত নয়। এটা নিছকই একটি দুর্ঘটনা। বিল্ডিং তৈরির সময় কোনও প্ল্যান পাস হয়েছে কিনা, কোনও সার্টিফিকেট আছে কিনা, কে বানিয়েছে, সেটা দেখতে হবে। আমি মনে করি, যেখানে ছাত্ররা থাকবে সেটা সুরক্ষার দিক দিয়ে সর্বোচ্চ হওয়া উচিৎ। এই ধরণের দুর্ঘটনা খুবই দুর্ঘটনাজনক। সরকার নিশ্চয়ই এটি নিয়ে তদন্ত করবে। কর্নাটকের বিষয়ে আমি কিছু বলতে চাই না। এটা কেন্দ্রের বিষয়। রাহুল গান্ধির ওখানে গিয়ে দেখে আসা উচিৎ ছাত্ররা ওখানে কীভাবে আছেন।’ 

প্রসঙ্গত, দিল্লিতে পড়ুয়াদের ছ’তলা মেসবাড়ি ভেঙে মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টা নাগাদ দিল্লির চাণক্যপুরীর কাছে মোত বাগের সত্য নিকেতন এলাকায় ছাত্রদের ওই মেসবাড়িটি আচমকাই ভেঙে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভবনটি। ছ’জনের মৃত্যুর পাশাপাশি ১১ জন গুরুতর জখম হয়েছেন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও ধ্বংসস্তূপ পুরোপুরি সরানোর কাজ চলছে। তার নীচে আরও কেউ কেউ আটকে পড়ে থাকার আশঙ্কা রয়েছে। সোমবার সকালেও সেখানে তল্লাশি চালাচ্ছেন দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল (এনডিআরএফ)-এর সদস্যেরা। এই ঘটনায় একাধিক অভিযোগ উঠছে। বাড়ির নির্মাণেই নাকি একাধিক গলদ রয়েছে। বাড়িটি অন্তত ৫০ বছরের পুরনো দাবি করছেন স্থানীয়রা। দিল্লি পুরসভা বলছে, বাড়িটির কোনও অনুমোদিত নকশা ছিল না। নব্বইয়ের দশকে ৪৯৫ বর্গফুট এলাকায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। বাড়ির সংস্কারের কাজ নিয়েও কোনও অনুমতি ছিল না।

এই নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধিও প্রশ্ন তুলেছে, পাল্টা প্রশ্ন তুলে ককরোচ জনতা পার্টি দাবি করেছে, রাহুল গান্ধি গিয়ে দেখুন, কর্নাটকে কংগ্রেস সরকার সেখানে ছাত্র ছাত্রীরা গোশালার মধ্যে থাকে। এছাড়া মোদি-শাহকে বিঁধে সিজেপি প্রতিষ্ঠাতা অভিষেক দিপকে বলেন, দেশের নানা প্রান্তে রাজনৈতিক দলগুলির বড় বড় পার্টি অফিস তৈরি হচ্ছে। কিন্তু পড়ুয়ারাই নিরাপদ নন। তাঁরা অসুরক্ষিত ভবনে থাকতে বাধ্য হচ্ছেন। শুধু মেসবাড়ি নয়, দেশের বিভিন্ন প্রান্তে স্কুল-কলেজগুলিরও একই দশা। সেগুলি সংস্কারের কোনও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। এছাড়া এদিন হুমায়ুন কবিরকে তলব করার পরেও থানায় উপস্থিত না হওয়ার কারণ নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘আমার মনে হয় তিনি কোনও অন্যায় করেছে বলেই তাঁকে থানায় ডাকা হয়েছে।’ বিকাশভবনে চাকরিহারাদের অভিযান নিয়ে বলেছেন, ‘যারা চাকরি হারিয়েছেন তাঁরা ত আন্দোলন করবেই। যারা যোগ্য তাঁরা অবশ্যই চাকরি পাবেন।’

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা