চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চায়ের আড্ডায় জমজমাট গুজরাতি স্বাদ নিয়ে আসতে বানিয়ে ফেলুন মুচমুচে মশলাদার বাদাম পকোড়া! বৃষ্টির বিকেল হোক বা অলস সন্ধে, ধোঁয়া ওঠা গরম চায়ের কাপের সাথে জমে যাবে এই ঝাল-মিষ্টি ও কুড়কুড়ে মুখরোচক স্ন্যাকস। 

উপকরণ

১ কাপ  চিনেবাদাম, ৪ টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ চা চামচ আদা-রসুন বাটা, ১ টেবিল চামচ লেবুর রস, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ১/২ চা চামচ  গরম মশলা গুঁড়ো , ১ চা চামচ চাট মশলা, ১/৪ চা চামচ  হিং, স্বাদমতো নুন ও ভাজার জন্য সাদা তেল।

পদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে  চিনেবাদাম নিন। এবার বেসন, চালের গুঁড়ো, আদা-রসুন বাটা, লেবুর রস, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, হিং ও নুন বাদামের সাথে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি শুকনো মনে হলে মাত্র ১-২ চামচ জল হাত দিয়ে ছিটিয়ে দিন। খুব ভাল করে মাখুন যাতে প্রতিটা বাদামের গায়ে বেসনের একটি পাতলা আস্তরণ বা কোটিং তৈরি হয়। কড়াইতে পর্যাপ্ত সাদা তেল মাঝারি আঁচে গরম করুন। তেল মাঝারি গরম হলে মাখানো বাদামগুলো হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে তেলের মধ্যে ছাড়ুন। মাঝারি থেকে কম আঁচে বাদামগুলো ৪ থেকে ৫ মিনিট উল্টেপাল্টে গোল্ডেন ব্রাউন বা লালচে করে ভেজে নিন। বেসন, চালের গুঁড়ো এবং বিভিন্ন চটপটা মশলার আবরণে ভাজা এই চিনাবাদামের পকোড়াটি জিভে জল এনে দিতে বাধ্য। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই এটি বেশ কয়েকদিন এয়ারটাইট কৌটোয় সংরক্ষণ করেও রাখা যায়।

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের