‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি: বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। ২০১৯ সালে লোকসভায় ভোটপ্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘Chowkidar Chor’ বলেছিলেন। কারণ সেই সময়ে মোদি নিজেকে দেশবাসীর চৌকিদার বলতেন। কিন্তু সেই সময়ে রাফাল দুর্নীতি নিয়ে লাগাতার লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রীকে ‘Chowkidar Chor’ বলতেন রাহুল। তারই সঙ্গে নাম না করে মোদিকে বলতেন ‘সব মোদি চোর’, তাঁর সেই মন্তব্যের জেরে দেশের বিভিন্ন থানায় ও আদালতে মামলা দায়ের হয়েছে। সম্প্রতী তেমনই একটি মামলা খারিজের আর্জি জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা। যদিও রাহুলের আর্জি শোনেনি বম্বে হাইকোর্ট।

‘Chowkidar Chor’ মন্তব্যে রাহুলের বিরুদ্ধে মুম্বইতে একটি মামলা দায়ের হয়েছিল ২০২১ সালে। সেই মামলা খারিজের জন্য সেই সময়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস সাংসদ। যদিও সোনিয়া তনয়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ না করে জেলা আদালতে হাজিরা দিতে প্রথমে বলেছিল হাইকোর্ট। আজ, মঙ্গলবার ফের একবার ‘Chowkidar Chor’ মন্তব্য মামলা খারিজের দাবি জানান লোকসভার বিরোধী দলনেতা। যদিও তাঁর আর্জি খারিজ করে দিয়েছেন বম্বে হাইকোর্টের বিচারপতি এন আর বোরকার। তবে এই মামলায় রাহুলকে আর সশরীরে জেলা আদালতে হাজিরা দিতে হবে না বলে নির্দেশে জানিয়েছে আদালত।

আরও পডুন: রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

বম্বে হাইকোর্ট এদিন জানিয়েছে, মামলাটির কোনও অনৈতিক ও বিকৃতি আছে বলে মনে হয়নি। তাই জেলা আদালতের উপরই পুরো মামলাটি ছেড়ে দিয়েছেন বিচারপতি এন আর বোরকার। তিনি জানিয়েছেন, ‘আদালত আদেশটিতে কোনও ত্রুটি খুঁজে পায়নি। তাই আবেদনটি খারিজ করা হল।’

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার