রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

Share:

নিজস্ব প্রতিনিধি:  রিলসের নেশা এখন যেন জাঁকিয়ে বসেছে সমাজে। কয়েক সেকেন্ডের ভিডিওতে বেশি ভিউজ, লাইক আর টাকা পাওয়ার আশায় বিপজ্জনক স্টান্ট করতেও পিছপা হচ্ছেন না অনেক কনটেন্ট ক্রিয়েটর। ক্যামেরার সামনে জনপ্রিয় হওয়ার এই দৌড়েই কখনও ঘটছে ভয়াবহ দুর্ঘটনা, কখনও আবার প্রাণও যাচ্ছে। মুহূর্তের বিনোদন আর সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার নেশা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, ফের তারই প্রমাণ মিলল উত্তরপ্রদেশের ঝাঁসিতে। ভাইরাল হওয়ার নেশায় প্রায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে জলে ঝাঁপ  দেন এক যুবক। কিন্তু জলের গভীরতা কম থাকায় জলে না পড়ে পাথরের উপর আছড়ে পড়েন তিনি। গুরুতর চোট লাগে দুই পায়েই। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।     

জানা গিয়েছ, কয়েক সেকেন্ডের একটি রিল তৈরি করতে গিয়ে ভয়ানক বিপদের মুখে পড়েন ৩৮ বছরের পুষ্পেন্দ্র। বন্ধুদের সঙ্গে নিয়ে পহুজ বাঁধে গিয়েছিলেন তিনি। সেখানেই রিল তৈরির জন্য প্রায় ৩০ ফুট উঁচু জায়গা থেকে জলে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেন। ঘটনাটি ঘটে রবিবার (৬ সেপ্টেম্বর)। বিপদ লুকিয়ে ছিল জলের গভীরতায়। সেই সময় বাঁধের জলস্তর কম থাকায় গভীর জলে পড়ার বদলে তিনি গিয়ে আছড়ে পড়েন নিচে থাকা পাথরের উপর। মুহূর্তের মধ্যেই গুরুতর জখম হয় তাঁর দুই পা। চোট এতটাই গুরুতর ছিল যে তিনি নিজে জল থেকে  উঠতেই পারছিলেন না। পা কার্যত অচল হয়ে যাওয়ায় জলের মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়। কোনওরকমে হাতের সাহায্যে ভেসে থাকার চেষ্টা করেন তিনি। পরিস্থিতি দেখতে পেয়ে সেখানে থাকা লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশকেও। এরপর তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী 

হাসপাতালে চিকিৎসকরা জানান, ওই ব্যক্তির দুই পায়েই গুরুতর চোট ও হাড় ভেঙেছে। একটি পায়ে ইতিমধ্যেই ধাতব রড বসানো হয়েছে। অন্য পায়ের অস্ত্রোপচার হবে।  অবাক করার বিষয় হল, তার বন্ধুরা এই বিপজ্জনক স্টান্টটির ভিডিও রেকর্ড করছিল। ঘটনাটির একটি ভিডিওতে তার লাফ দেওয়ার ঠিক আগের মুহূর্তে পুষ্পেন্দ্রর এক বন্ধুকে ঠাট্টা করে বলতে শোনা গিয়েছে, ‘ঈশ্বর তোমার আত্মাকে শান্তিতে রাখুন।’

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার