বিরিয়ানি নয়, গরম ভাতের সঙ্গেও জমবে চিংড়ির রায়তা! রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: রায়তা মানেই শুধু বিরিয়ানির সঙ্গী? একেবারেই নয়। একটু অন্যরকম স্বাদ পেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন চিংড়ি মাছের রায়তা। টক-মিষ্টি দইয়ের সঙ্গে মশলাদার ভাজা চিংড়ি, শসা, নারকেল আর কাঁচালঙ্কার মিশেল। গরম ভাতের সঙ্গে এই পদ একবার খেলে সাধারণ ভাতও হয়ে উঠবে জমজমাট। চিংড়িপ্রেমীদের জন্য এটি হতে পারে একেবারে নতুন স্বাদের সংযোজন।

উপকরণ

ছোট চিংড়ি মাছ — ৩০০ গ্রাম

টক দই — ২ কাপ

শসা — ১টি

পেঁয়াজ, টমেটো ও ধনেপাতা — কুচি করা

নারকেল কোরা — ২ টেবিল চামচ

কাঁচালঙ্কা

আদা বাটা — ১ চা চামচ

সর্ষের তেল

ভাজা জিরের গুঁড়ো — ১ চা চামচ

চিনি — সামান্য

নুন — স্বাদমতো

ধনেপাতা

হলুদ — সামান্য

প্রণালি

প্রথমে চিংড়ি মাছ ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর এতে অল্প নুন ও হলুদ মাখিয়ে কয়েক মিনিট রেখে দিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে চিংড়িগুলি দিয়ে অল্প আঁচে হালকা ভেজে নিন। চিংড়ি বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। ভাজা হয়ে গেলে তুলে আলাদা করে রাখুন। এবার একটি বড় পাত্রে ঘন দই নিয়ে ভালভাবে ফেটিয়ে নিন। তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, শসা ও ধনেপাতা দিয়ে মিশিয়ে দিন। এরপর নারকেল কোরা, কাঁচালঙ্কা এবং আদা বাটাও যোগ করুন। সব উপকরণ ভালভাবে মেশানোর পর ভেজে রাখা চিংড়ি দিয়ে আলতো হাতে মিশিয়ে নিন। চিংড়ি যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। এবার ভাজা জিরের গুঁড়ো, সামান্য চিনি ও প্রয়োজনমতো নুন দিয়ে আরও একবার মিশিয়ে নিন। সবশেষে উপর থেকে ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিন। চাইলে সামান্য সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন। কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে স্বাদ আরও ভাল লাগবে।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩