অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস উচ্ছেদের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বাড়ির মালিক। তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ, তিনি জোর করে ৯ ক্যামাক স্ট্রিটের বাড়ির দুটি তলা দখল করে রেখেছেন। এতদিন সেই অফিস খালি করতে বললেও কর্ণপাত করেননি তিনি। এখনও বাড়ি ছাড়ার কথা বলা হলে শুনছেন না বলে বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের ছুটলেন ৯ ক্যামাক স্ট্রিটের বাড়ির মালিকপক্ষ। আজ, মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভাট্টাচার্যের বেঞ্চে মামলাটি দায়ের করেছে ওই বাড়ির মালিক। যার ফলে অস্বস্তি বাড়ল কালীঘাটপন্থী তৃণমূল সাংসদের। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পডুন: বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

৯ ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে যত বিতর্কের সূত্রপাত। কলকাতা পুরসভার তরফে ওই বিলবোর্ড অবৈধ ঘোষণা করা হয়েছিল। সেই বিলবোর্ড খুলতে গিয়েছিল পুরসভার কর্মী ও শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। তার ভিত্তিতেই একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। সেই মামলায় একে একে ডেকে পাঠানো হয়েছে অভিষেক, ডেরেক ও ব্রায়েন ও সুমিত রায়কে। গ্রেফতার করা হয়েছে ১৪ জন কালীঘাটপন্থী তৃণমূল কর্মীকে। তারপরেই গত সপ্তাহে অভিষেকের অফিসে হানা দিয়েছিল দমকল বিভাগ। তৃণমূল সাংসদের অফিসে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক নেই বলে ষষ্ঠ ও সপ্তম তলা বন্ধের নির্দেশ দিয়েছিল দমকল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তারপরেই নিম্ন আদালতের তরফে দমকলের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছিল। যার ফলে অভিষেকের অফিস খালি করার বিষয়টি থমকে যায়।

সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে ও দ্রুত অফিস ছেড়ে দেওয়ার আর্জি জানিয়ে এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৯ ক্যামাক স্ট্রিটের বাড়ির মালিক। আদালত মামলাটি গ্রহণ করেছে, আগামিকাল বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ