হরিদেবপুরে নিজ বাড়িতেই খুন বেসরকারি কর্মী

বাপ্পাবাবুর মাথায় আঘাত থাকার পাশাপাশি শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। পুলিশের অনুমান, অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে বাপ্পাবাবুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের বাড়িতেই খুন হয়ে গেলেন বেসরকারি সংস্থার এক কর্মী। আর এই ঘটনাকে ঘিরেই বুধবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ কলকাতার(Kolkata) হরিদেবপুর(Haridevpur) থানা এলাকার। প্রাথমিক ভাবে এই খুনের(Murder) পিছনে মৃত ব্যক্তির দুই বন্ধু জড়িত বলেই মনে করছে পুলিশ(Police) ও মৃতের মেয়ে। সেই দুইজনের সন্ধান শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম বাপ্পা ভট্টাচার্য(৪২)। বাড়িতে তিনি একাই থাকতেন। তাঁর মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তাঁর শ্বশুরবাড়ি বেহালায়। গত তিনদিন ধরে ওই তরুণী তাঁর বাবাকে বার বার ফোন করলেও তিনি তা না ধরায় খটকা লাগে তাঁর। সেই কারনেই বুধবার সকালে এক প্রতিবেশীকে তিনি বিষয়টি জানিয়ে তাঁর বাবার খোঁজ নিতে বলেন। সেই প্রতিবেশীই এসে দেখেন নিজের বাড়ির বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমেছেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরাও।    

জানা গিয়েছে, বাপ্পাবাবু এক বেসরকারি চা পাতা সংস্থার কর্মী ছিলেন। এদিন যখন তাঁর দেহ উদ্ধার হয় তখন তাতে পচন ধরে গিয়েছিল। বাপ্পাবাবুর মাথায় আঘাত থাকার পাশাপাশি শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে বাপ্পাবাবুর। সেই সঙ্গে খুনের ঘটনা ২-৩ দিন আগেই ঘটেছে বলে তাঁদের অনুমান। বাপ্পাবাবুর মেয়ের দাবি, দোতলার ঘরে ঢুকে তিনি দেখেন বিছানাপত্র থেকে শুরু করে ঘরের আসবাবপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। ঘরের মেঝেতে অসংখ্য রক্তের দাগ পাওয়া গিয়েছে। এমনকী রক্তের দাগ ছিটকে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। ওই ঘরের সঙ্গে এটাচ বাথরুমের ভিতরে কোমডের পাশে পড়ে থাকতে দেখা যায় বাপ্পা ভট্টাচার্যের রক্তাক্ত দেহ। মেয়ের অভিযোগ, তাঁর বিয়ে হয়ে গিয়েছে। মাঝেমধ্যে বাপের বাড়ি আসেন। তবে বাড়িতে তাঁর বাবার অফিসের দু’জন বন্ধু আসার কথা ছিল। তাই ওই দুই বন্ধুর ওপরই প্রাথমিকভাবে সন্দেহ করছেন তিনি।   

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক