গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ে শুরু হয়ে গিয়েছে গণেশ উৎসব। যেটি মহারাষ্ট্রের অন্যতম প্রধান উৎসব। তবে রাজ্যে গণেশ উৎসব পালিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। ইতিমধ্যেই জেলায় জেলায় গণেশ উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে গণেশ উৎসবও জমকালোভাবে পালন করা হয়। আর গণেশ উৎসবের পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই পুজোর কেনাকাটি শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরই পুজোর আগে নানা স্টাইলের পোশাক বাজারে আসে।

তবে এবার দুর্গাপুজোর জন্যে আর অপেক্ষা নয়, গণেশ উৎসবেই মার্কেটে চলে এল নতুন ও নান্দনিক ডিজাইনের বিশেষ শাড়ি এবং ওয়াল হ্যাঙ্গিং। নিয়ে এলেন বিশিষ্ট তাঁতশিল্পী বীরেন কুমার বসাক ও তাঁর দলবল। প্রথাগত জামদানি শিল্পে এই বিশেষ কাজগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। জামদানি বুননে চিত্রকলার সংমিশ্রণে অনন্য কাজ ফুটিয়ে তোলা হয়েছে। দেশি তসরের ওপর জামদানি কাজের মাধ্যমে গণেশ থিমের একটি শাড়ি তৈরি করা হয়েছে। এছাড়া একটি বিশেষ ওয়াল হ্যাঙ্গিং-ও তৈরি করা হয়েছে কোরা সিল্কের ওপর সূক্ষ্ম জামদানি বুননে।

যদিও উৎসব ও ঋতুভেদে অনন্য ডিজাইনের এই কাজগুলি মাত্র ১-২ পিস সীমিত সংখ্যক তৈরি করা হয়। যা দ্রুত গ্রাহকদের কাছেও পৌঁছে দেওয়া হয়। এ বছর ওয়াল হ্যাঙ্গিংগুলির দাম রাখা হয়েছে ১৫,০০০ থেকে ১৭,০০০ টাকার মধ্যে। আর বিশেষ তসর-জামদানি শাড়িগুলির দাম রাখা হয়েছে ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে। যদিও এই প্রথম নয়, এর আগেও বীরেন কুমার বসাকের এই ঐতিহ্যবাহী ‘ঘরানা’ থেকে অনেক তরুণ শিল্পী অনুপ্রেরণা পেয়েছেন। ২০১৯ সালে তাঁরই এক ছাত্র এই কাজের জন্য জাতীয় পুরস্কারও অর্জন করেছিলেন। তবে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে নির্মিত এই শিল্পকর্মগুলি যেকোনও উৎসবের আয়োজনে বিশেষ মাত্রা এনে দেয় বলেই মনে করেন পদ্মশ্রী বীরেন কুমার বসাকের ছেলে জাতীয় পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী অভিনব বসাক।

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার