ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়মিত ওষুধ খাওয়ার পরেও যদি আপনার উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে না আসে, তবে তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘রেজিস্ট্যান্ট হাইপারটেনশন’ বলা হয়। অনিয়ন্ত্রিত রক্তচাপ অলক্ষ্যে হৃদযন্ত্র বা হার্টের মারাত্মক ক্ষতি করে, যা সরাসরি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। ওষুধ খাওয়ার পাশাপাশি সাধারণত এই ৫টি সাধারণ ভুলের কারণে রক্তচাপ লাগামহীন হয়ে পড়ে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। 

রক্তচাপ স্বাভাবিক হতেই ওষুধ বন্ধ করা

অনেকে প্রেশার মেপে স্বাভাবিক দেখলেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া বন্ধ করে দেন বা ডোজ কমিয়ে দেন। রক্তচাপের ওষুধ প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে, রোগটিকে গোড়া থেকে নির্মূল করে না। তাই ওষুধে অনিয়ম করলে রক্তচাপ হঠাৎ লাফিয়ে বাড়তে পারে, যা হার্টের জন্য অত্যন্ত বিপজ্জনক।

খাবারে অতিরিক্ত নুনের ব্যবহার

ওষুধ খাওয়ার পাশাপাশি খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন। কাঁচা নুনের তো বটেই, সেই সাথে চিপস, চানাচুর, প্রক্রিয়াজাত খাবার এবং ফাস্টফুডে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। অতিরিক্ত সোডিয়াম শরীরে জল ধরে রাখে এবং রক্তনালীর ওপর চাপ বাড়িয়ে ওষুধ কার্যকারিতা কমিয়ে দেয়।

অতিরিক্ত ব্যথানাশক ওষুধ ব্যাবহার 

মাথাব্যথা বা গাঁটের ব্যথার জন্য আমরা প্রায়ই কাউন্টার থেকে কিনে পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘনঘন ব্যথানাশক ওষুধ, গ্যাসের ওষুধ কিংবা ঠান্ডার ড্রপ খেলে তা রক্তচাপের ওষুধের কার্যকারিতা নষ্ট করে প্রেশার বাড়িয়ে দেয়।

অনিয়ন্ত্রিত মানসিক চাপ ও অপরিমিত ঘুম

অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা ও অবসাদের কারণে শরীরে কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো হরমোনের ক্ষরণ বাড়ে, যা সাময়িকভাবে রক্তনালীকে সংকুচিত করে প্রেশার বাড়িয়ে দেয়। এর পাশাপাশি রাতে যদি পর্যাপ্ত ঘুম না হয়, তবে ওষুধ খেয়েও রক্তচাপ নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।

অলস জীবনযাপন ও ওজন বৃদ্ধি

শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা এবং অনিয়ন্ত্রিত ওজন রক্তচাপের ওষুধকে সঠিকভাবে কাজ করতে বাধা দেয়। ওজন যত বাড়বে, হৃদযন্ত্রকে রক্ত পাম্প করতে তত বেশি পরিশ্রম করতে হবে।  কিছু গবেষণায় দেখা গিয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতে ঘুমানোর আগে প্রেশারের ওষুধ খেলে তা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে বেশি কার্যকর হতে পারে। 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ