রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

Share:

নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম: দলের প্রয়োজনে অধিনায়কোচিত ব্যাটিং করলেন বাবর আজম। তাঁর ১০৩ বলে ৭৬ রান এবং শান মাসুদের ১৪৮ বলে ৯৫ রানের অনবদ্য ইনিংসের সুবাদে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস হারের লজ্জা থেকে বেঁচে গেল পাকিস্তান। দলকে লজ্জার হাত থেকে বাঁচানোর পাশাপাশি ইতিহাস-ও গড়েছেন বাবর। বিশ্বের চতুর্থ ও এশিয়ার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ হাজার রান করার কীর্তি গড়েছেন পাক অধিনায়ক।

লিডস ও লর্ডস টেস্টে শোচনীয় হারের পরে ইংল্যান্ডের কাছে চুনকাম হওয়ার আশঙ্কা নিয়ে তৃতীয় টেস্টে খেলতে নেমেছিল পাকিস্তান। কিন্তু জস টঙ ও অলি রবিনসনের আগুনে বোলিংয়ের কাছে ১৩৩ রানেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তানের প্রথম ইনিংস। জবাবে প্রথম ইনিংসে পাঁচ ব্যাটারের অর্ধশতরানের সুবাদে ৪৫৩ রান তুলেছিল স্বাগতিকরা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শেষে দুই উইকেট হারিয়ে ৫২ রান তুলেছিল পাকিস্তান। ইনিংস হারের লজ্জা এড়ানো যাবে কিনা, সেই প্রশ্ন উঠেছিল।

শুক্রবার সকালে তৃতীয দিনের খেলা শুরু হতেই শান মাসুদ ও আজান আওয়াইস মাথা ঠান্ডা করে খেলে ইংলিস বোলারদের আক্রমণ সামলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তৃতীয় উইকেটে দুজনে ১২৫ রান যোগ করেন। আজানকে (৫৯) ফিরিয়ে জুটি ভাঙেন ডান লরেন্স। এর পর ক্রিজে আসেন পাক অধিনায়ক বাবর আজম। তিনি শান মাসুদের সঙ্গে জুটি বেঁধে দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে মরিয়া চেষ্টা চালান। যেভাবে খেলছিলেন শান, তাতে মনে হচ্ছিল শতরান পেয়ে যাবেন। যদিও তা হয়নি। ৯৫ রান করে গাস আটকিনসনের বলে সাজঘরে ফেরেন। এর পর ইংল্যান্ড সিরিজে ব্যাটে রানের খরা চলা বাবর আজম নিজের কাঁধেই দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব তুলে নেন। পঞ্চম উইকেটে সাউদ সাকিলের সঙ্গে জুটি বেঁধে ৬৪ রান যোগ করেন। যদিও ভাল খেলেও শতরানের দেখা পাননি। ব্যক্তিগত ৭৬ রানে জস টঙের বলে জর্ডান কক্সের তালুবন্দি হয়ে ফিরে যান। ততক্ষণে অবশ্য শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে গিয়েছে পাকিস্তান।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ