রক্ত লাগানো সরঞ্জাম দিয়েই ছেলের চিকিৎসা, হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন হতভাগ্য বাবা

জরুরী বিভাগে চিকিৎসার সরঞ্জামে লেগে রয়েছে রক্ত, জীবাণুমুক্ত না করেই ব্যবহারের অভিযোগ নদিয়ার হাঁসখালির বগুলা গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জরুরী বিভাগে চিকিৎসার সরঞ্জামে লেগে রয়েছে রক্ত, জীবাণুমুক্ত না করেই ব্যবহারের অভিযোগ নদিয়ার হাঁসখালির বগুলা গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি হাসপাতাল চত্বরে। চিকিৎসা বিজ্ঞানের স্বাস্থ্যবিধি অনুযায়ী, এক রোগীর শরীরে ব্যবহৃত সরঞ্জাম জীবাণুমুক্ত না করে অন্য রোগীর শরীরে ব্যবহার করা কখনই উচিত নয়। হাসপাতালের মধ্যে থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করে বিষয়টি দেখিয়েছেন স্থানীয় এক ব্যক্তি। যেখানে স্পষ্ট ফুটে উঠেছে যে, জরুরি বিভাগের সরঞ্জামগুলি পরিষ্কার না করেই অন্য রোগীর শরীরে ব্যবহার করা হচ্ছে। আর সরঞ্জামগুলি ব্যবহারের পর অত্যন্ত অপরিচ্ছন্নভাবে ফেলে রেখে দেওয়া হচ্ছে। কর্তব্যরত চিকিৎসক কর্মীদের বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হলেও তাঁরা চুপ করে রয়েছেন। কোনও উত্তর দিচ্ছেন না। তিনি ভিডিওতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। যদিও ফেসবুকে ভাইরাল হওয়া এই ভিডিওটির সত্যতা ‘এই মুহূর্তে’ পোর্টাল যাচাই করেনি। তবে সুত্র মারফৎ জানা গিয়েছে, ভিডিওটি স্বাস্থ্য দফতরেরও নজরে পড়েছে এবং তাঁরা বিষয়টি খতিয়ে দেখছে।

আসলে ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)। যখন ওই ব্যক্তি তাঁর বছর পাঁচেকের ছেলেকে ওই হাসপাতালে জরুরী চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন। একটি দুর্ঘটনায় গুরুতর জখম হয় তাঁর ছেলে। কিন্তু তাঁর ছেলের চিকিৎসা শুরু হতেই তিনি দেখতে পান যে, তাঁর ছেলেকে চিকিৎসার জন্যে যে কাঁচি ব্যবহার করা হচ্ছে, সেটির গায়ে রক্ত লেগে রয়েছে। এরপর নিত্যগোপাল বিশ্বাস নামক ওই ব্যাক্তি বিষয়টি নিয়ে আপত্তি জানালে সেখানকার কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপরেই  তিনি বাধ্য হয়ে লাইভ করে হাসপাতালের চিকিৎসার অব্যবস্থার ছবি তুলে ধরেন।

নিত্যগোপাল বাবুর দাবি, ‘ভাবতে পারেন প্রাথমিক অস্ত্রোপচারের সামগ্রীগুলি জীবাণুমুক্ত না করে বারবার ব্যবহার করা হচ্ছে। স্টেরিলাইজারের ভিতরে সরঞ্জামগুলিতে মরচে পড়ে গিয়েছে। আমার ছেলের জন্য যে কাঁচি ব্যবহার করতে যাচ্ছিলেন চিকিৎসক, তাতে রক্ত লেগে ছিল। সম্ভবত স্টেরিলাইজারটা অনেক দিন ধরেই খারাপ হয়ে পড়েছিল।’ ভিডিওটি ভাইরাল হতেই রাজ্য সরকারের এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য রোগীর পরিবার। যদিও নিত্যগোপাল বাবুর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, স্টেরিলাইজারে জল ২৪ ঘণ্টাই গরম হয়। তাতেই জীবাণুমুক্ত করা হয় অস্ত্রোপচারের সরঞ্জামের। 

আদিবাসী কুড়মি সমাজের পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর