বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

গুজরাতের সোমনাথ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়ার ৩৫ জন তীর্থযাত্রী। এই যাত্রায় তাঁদের খরচ জোগাবে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাতের সোমনাথ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়ার ৩৫ জন তীর্থযাত্রী। এই যাত্রায় তাঁদের খরচ জোগাবে রাজ্য সরকার। সরকারের এই অভিনব উদ্যোগে খুশি তীর্থযাত্রীরা। তাঁদের এই যাত্রা সোমনাথ স্বভিমান প্রকল্পের অংশ। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাছাই করা প্রায় ১,০০০-এর বেশি ভক্তকে সম্পূর্ণ বিনামূল্যে সোমনাথ দর্শন করাবে রাজ্য সরকার। তাঁদের যাতায়াত, থাকা-খাওয়ার ব্যবস্থা, মন্দির পরিদর্শন-সহ সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। ১০০০ জনের মধ্যে ৩৫ জন আজ রওনা দিলেন।
রাজ্যের তথ্য ও সংস্কৃতি ও পর্যটন দফতরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে সোমনাথ স্বভিমান পর্ব। সেই প্রকল্পের অংশ হিসেবেই ৩৫ জন তীর্থযাত্রী গুজরাতে সোমনাথ দর্শনে যাওয়ার সুযোগ পেলেন। হিন্দুদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম গুজরাতের সোমনাথ। বছরভর দেশের কোণে কোণে থেকে হাজার হাজার পর্যটক ওই তীর্থস্থানে পা রাখেন। হাজার বছরের পুরনো এই সোমনাথ মন্দির হিন্দুদের তীর্থস্থানের পাশাপাশি ভারতীয় সংস্কৃতির অন্যতম পীঠস্থানও বটে। কিন্তু ইচ্ছে থাকলেও টাকার অভাবে ভিন রাজ্যে গিয়ে জ্যোতির্লিঙ্গ দর্শন করার ক্ষমতা অনেকেরই নেই। তাই রাজ্য সরকারের এই মহান উদ্যোগে খুশি হয়েছেন ৩৫ জন তীর্থযাত্রী। সোমনাথ দর্শনের ইচ্ছে তাঁদের পূরণ হতে চলেছে।
জানা গিয়েছে, শনিবার (১২ সেপ্টেম্বর) বিলাসবহুল বাসে করে তীর্থযাত্রীদের প্রথমে নিয়ে যাওয়া হবে আসানসোলে। পরে সেখান থেকে ট্রেনে করে প্রথমে কলকাতা ও পরে সেখান থেকে ট্রেনে করে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া হবে গুজরাতের সোমনাথে। তীর্থযাত্রা শেষে তাঁরা ২০ সেপ্টেম্বর ফিরবেন। তাঁদের সুস্থ ও নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনার দায়িত্ব রাজ্য সরকারের। 

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে