কঙ্গোয় ইবোলার থাবায় আক্রান্ত সাত হাজার, নিহত ৩,০০০ জন

ইবোলায় আক্রান্ত গোটা কঙ্গো প্রজাতন্ত্র। এখনও পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭,০২২ জনে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩,৩৯৮ জনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইবোলায় আক্রান্ত গোটা কঙ্গো প্রজাতন্ত্র। এখনও পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭,০২২ জনে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩,৩৯৮ জনে। যার ফলে কঙ্গোজুড়ে ইবোলা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ২০১৮-২০২২ সালে ইবোলা মহামারিতে আক্রান্ত হয়েছিলেন ২৮,০০০-এরও বেশি রোগী। যাঁদের মধ্যে ১১,০০০-এর বেশি মৃত্যু হয়েছিল। কিন্তু এবারের ইবোলার আক্রমণ বিগত সালগুলিকেও ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বুন্দিবুগিও ভাইরাসের কারণে এই রোগের দেখা মেলে।

এ বছর কঙ্গোতে ইবোলা আক্রান্ত প্রথম রোগী ছিলেন দক্ষিণ উবাঙ্গির ২৩ বছর বয়সী এক যুবক, চলতি সপ্তাহেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে বুন্দিবুগিও ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল। জানা গিয়েছে, তিনি গত জুলাই মাসে দক্ষিণ কিভু প্রদেশে গিয়েছিলেন। সেখানে কিছুদিন থাকার পর কঙ্গোতে ফিরে আসেন। আর সেখান থেকেই এই রোগটি বহন করে নিয়ে আসেন। তাঁর সংস্পর্শে আসা সকলেই ইবোলাতে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কঙ্গোর ৬২টি অঞ্চলে ভাইরাসটি সক্রিয় রয়েছে। মৃত্যুর হার প্রায় ৪৮ শতাংশ, অর্থাৎ আক্রান্তদের প্রায় অর্ধেকই মারা গিয়েছেন। মাত্র ১,৬৭১ জন সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত, বুন্দিবুগিও হল ইবোলার একটি বিরল স্ট্রেইন। এর কোনও টিকা এখনও পর্যন্ত তৈরি হয়নি। বর্তমানে কিছু টিকা পরীক্ষায় রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ, জ্বর, বমি, ডায়রিয়া ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ। কঙ্গোর আগে ২০১৪-২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় প্রথম এই ভাইরাসটির হদিশ মেলে। যা পুরো দেশটিকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। যাতে অনেকেই মারা যায়। তবে এই রোগে আক্রান্ত হলে রোগীদের আইসোলেশনে রাখা হয়। কারণ এটি স্পর্শকাতর রোগ। ধীরে ধীরে ভাইরাসটি ছড়াচ্ছে। 

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং