সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

সাতসকালে মর্মান্তিক ঘটনা! কৃষ্ণনগরের শক্তিনগরের জেলা হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হল এক বৃদ্ধের ঝুলন্ত দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে মর্মান্তিক ঘটনা! কৃষ্ণনগরের শক্তিনগরের জেলা হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হল এক বৃদ্ধের ঝুলন্ত দেহ। ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, মৃতের নাম তপন ঘোষ, বয়স ৬০ বছর। বাড়ি কৃষ্ণনগরের অঞ্জনা পাড়ায়। মৃতের পরিবার সূত্রের খবর, তপন বাবু স্নায়ুরোগে আক্রান্ত ছিলেন।

গতকাল রাতে আগাছানাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। যে কারণে তাঁকে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে পরিবার। এরপর রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮ টা নাগাদ তিনি হাসপাতালের শৌচাগারে যান। কিন্তু দীর্ঘক্ষণ না বেরোনোর কারণে শৌচাগারের দরজায় ধাক্কাধাক্কি করা হয়। এরপরেই দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসাপাতালে ছুটে আসে পুলিশ। এবং বৃদ্ধের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ এখন বৃদ্ধের বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন।

এই বিষয়ে বৃদ্ধের ছেলে বলেছেন, ‘আমার বাবার নার্ভের সমস্যা ছিল। দীর্ঘ ১০ বছর ধরে এই সমস্যায় ভুগছিলেন। ওনার শুধু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা ছিল। এরকম মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি। তাঁকে ধরে বেধে আবারও বাড়িতে ফিরিয়ে আনা হত। গতকাল রাতে একটি কৌটো থেকে ঘাসমারার বিষ খেয়ে ফেলেছিলেন। তখনও আমাদের কিছু জানায়নি। এরপর বমি শুরু করলে আমরা সবাই মিলে ওনাকে হাসপাতালে নিয়ে যাই। আজ সকালে মলত্যাগের নামে বাথরুমে গিয়েছিল। অনেক্ষণ হয়ে গেলেও বাথরুম থেকে না ফেরার কারণে আমি গিয়ে দরজা ধাক্কা দিই। কিন্তু ভিতর থেকে সাড়া না মেলায় আবারও ধাক্কা দিই। এরপর দরজা খুলে যায়। দেখি বাবা জানালায় গামছা বেধে ঝুলে আছে। না কোনও পারিবারিক সমস্যা ছিল না। দীর্ঘদিন ধরেই মানসিক অসুস্থ ছিলেন। তাই হয়তো সুযোগ বুঝে আজ গলায় দড়ি দেন তিনি।’ পুলিশ এখন গোটা বিষয়টার তদন্ত করছে।

 

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

নকল MBBS সার্টিফিকেট নিয়েই করেছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে