‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্রিকস সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে চিনকে ঘুরিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্য দেশের ক্ষতি করতে প্রযুক্তি ও দুষ্প্রাপ্য খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্য়বহার করলে ক্ষতি হয় উন্নয়নে। নাম না করে বেজিং-কেই এই বার্তা আজ, রবিবার দিল্লিতে ভারত মণ্ডপম থেকে দিয়েছেন মোদি। সেই সময়ে তাঁর পাশেই ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

প্রধানমন্ত্রী মোদি জানান, ‘প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা আদপে উন্নতির পথে বাধা সৃষ্টি করে। আমাদের যৌথ উন্নয়ন যাত্রাকে ব্যাহত করতে পারে। তাই প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে আমরা অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির উপর জোর দিয়েছি। সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের উপরই জোর দেওয়া উচিত আমাদের।’ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে মোদি ব্রিকস সম্মেলনে এই বক্তব্য রেখে আদপে চিনকেই বার্তা দিলেন। কারণ গত বছর, আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে চিন উন্নত প্রযুক্তির পণ্য উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ (rare earths) ও অন্যান্য উপাদানের রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর করেছিল। তবে বেজিং এখন সেই বিধিনিষেধগুলি কিছুটা শিথিল করেছে। বিশ্বের মোট রেয়ার আর্থ বা দুষ্প্রাপ্য খনিজ সম্পদের প্রায় ৯০ শতাংশই চিনে প্রক্রিয়াজাত করা হয়। সোলার প্যানেল থেকে শুরু করে স্মার্টফোন, সবকিছুতেই এগুলির ব্যবহার করা হয়। আর চিন সেটাকে হাতিয়ার হিসেবে ব্য়বহার করে গোটা বিশ্বকে চোখ রাঙায়। তার বিরুদ্ধেই নিজের মত রেখেছেন মোদি।

আরও পডুন: ফের উত্তপ্ত হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে আরও বলেন, ‘আপনাদের সহযোগিতা ও সমর্থনে, আমরা আমাদের যৌথ লক্ষ্যকে উভয় পক্ষের জন্য লাভজনক এক সহযোগিতায় রূপান্তর করতে সক্ষম হয়েছি। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ব্রিকসের উপর গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে। কারণ এখানে তাঁদের কণ্ঠস্বর শোনা হয়, তাঁদের অভিজ্ঞতাকে সম্মান করা হয়। তাঁদের জন্য নয়, সকলকে সঙ্গে নিয়েই সমাধান তৈরি করা হয়। ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে থাকলেও সহযোগিতার মাধ্যমে আমরা একসঙ্গে এগিয়ে যাই এবং মানবতার জন্য আরও ভাল ভবিষ্যৎ তৈরি করি। আমাদের বৈচিত্র্য যেন আমাদের পরিচয় হয়ে থাকে, সহযোগিতা আমাদের প্রেরণা জোগাক এবং আমাদের অগ্রগতি যেন সমগ্র মানবজাতির কল্যাণে আসে।’ নিজের বক্তব্য রাখা মাঝেই হঠাৎ তা থামিয়ে দিতে দেখা যায় মোদিকে। কারণ তাঁর নজরে আসে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং অসুস্থ বোধ করছেন। তখন মোদি তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই