মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুপুরের একঘেয়ে সয়াবিনের ঝোলের স্বাদ বদলাতে বানিয়ে নিতে পারেন দারুণ মুখরোচক সোয়া কিমা ভুর্জি। প্রোটিনে ভরপুর এই মশলাদার পদটি গরম গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। 

উপকরণ

১.৫ কাপ সোয়া চাঙ্কস, ২টি পেঁয়াজ, ২টি টমেটো, ১/২ কাপ ক্যাপসিকাম, ২টি কাঁচালঙ্কা, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ গোটা জিরে, সামান্য হিং, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ পাওভাজি মশলা, ১ টেবিল চামচ কসুরি মেথি, ১ টেবিল চামচ পাতিলেবুর রস, ২ টেবিল চামচ তেল বা মাখন, পরিমাণমতো  ধনেপাতা কুচি ও স্বাদমতো  নুন ।

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে জল গরম করে সামান্য নুন দিন। জল ফুটলে সোয়া চাঙ্কসগুলো দিয়ে ৫ থেকে ৭ মিনিট সেদ্ধ করে নিন। সেদ্ধ সোয়াগুলো মিক্সিতে দিয়ে অল্প অল্প করে আধা-ভাঙা করে নিন। কড়াইতে তেল বা মাখন গরম করে জিরে এবং হিং ফোড়ন দিন। এবার কুচানো পেঁয়াজ, কাঁচালঙ্কা এবং আদা-রসুন বাটা দিয়ে দিন। কড়াইতে কুচানো ক্যাপসিকাম ও টমেটো দিন। এর সাথে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পাওভাজি মশলা এবং স্বাদমতো নুন মিশিয়ে দিন। সবকিছু ভাল করে নেড়েচেড়ে আঁচ কমিয়ে কড়াই ঢাকা দিয়ে ৩ থেকে ৪ মিনিট রান্না করুন। মশলা কষে এলে মিক্সিতে গুঁড়ো করে রাখা সোয়া কিমা কড়াইতে দিয়ে দিন। সবশেষে কসুরি মেথি হাতে সামান্য ঘষে উপর থেকে ছড়িয়ে দিন। সাথে পাতিলেবুর রস এবং কুচানো ধনেপাতা মিশিয়ে আর এক মিনিট নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দিন। ব্যস, তৈরি হয়ে গেল জিভে জল আনা চটপটে সোয়া কিমা ভুর্জি!

  

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের