যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশ বন্ধ হোক। এই দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে মামলা। আগামী বুধবার এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও এই সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন রয়েছে। তাই নতুন করে দায়ের হওয়া মামলাটি শোনা হবে নাকি দুটি একত্রে শুনানি শুরু হবে। সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি। তাই আগামী বুধবার সেই মামলাটির শুনানির দিন ধার্য করা হয়েছে। সূত্রের খবর, ওইদিনই প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পডুন: স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

বিশ্ববিদ্যালয়গুলিতে বহিরাগতরা প্রবেশ করে পঠন-পাঠনের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে দেওয়া হচ্ছে। সুষ্ঠু পরিবেশ নেই। পড়ুয়ারা আতঙ্কিত, সেই সমস্যার সমাধান চাইতেই আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। বহিরাগতদের দাপাদাপির কারণে সাধারণ পড়ুয়াদের পড়াশোনা এবং শিক্ষা সংক্রান্ত স্বাভাবিক পরিবেশ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তুলেই মামলা দায়ের করেছেন ওই মামলাকারী। ঠিক যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডব ও এবিভিপি বনাম বামপন্থী ছাত্র সংগঠনগুলির ঝামেলা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা। ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হওয়ায় শুরু হয়েছে জল্পনা।

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস