জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: মানুষের জীবন নিয়ে খেলা অসাধু ব্যবসায়ীদের। বেঙ্গালুরুর ৯০টি হাসপাতাল-ওষুধের দোকান ও মেডিকেল ক্লিনিকে ক্যানসারের মতো মারণ ব্যাধির নকল ওষুধ সরবরাহ চক্রের পাণ্ডাকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল। পাশাপাশি প্রচুর টাকার জাল ওষুধও উদ্ধার হয়েছে। চক্রের সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারেও কোমর কষে ঝাঁপিয়েছেন তদন্তকারীরা।

গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরুর মিনার্ভা সার্কেলের কৃপা হেলথকেয়ার নামে একটি ওষুধ বিক্রির সংস্থায় হানা দেয় পুলিশের বিশেষ তদন্তকারী দল ও ড্রাগস কন্ট্রোল দফতরের আধিকারিকরা। দীর্ঘ তল্লাশির সময়ে গুদাম থেকে বিভিন্ন সংস্থার ক্যানসারের তৈরি নকল ওষুধের সন্ধান মেলে। জেরার মুখে দোকানের মালিক বীরেশ কুমার জৈন স্বীকার করে নেন, সস্তায় বিভিন্ন সংস্থার তৈরি ক্যানসারের ওষুধ কিনে তা দামী সংস্থার নকল প্যাকেটে ভরে সরবরাহ করা হতো। ৫০ শতাংশ ছাড় দেওয়ার টোপ দেখিয়ে ওই ওষুধ বিভিন্ন হাসপাতাল, মেডিকেল ক্লিনিক ও ওষুধের দোকানে সরবরাহ করা হচ্ছিল।

বেঙ্গালুরুর যুগ্ম পুলিশ কমিশনার তথা বিশেষ তদন্তকারী দলের প্রধান বামসি কৃষ্ণা জানিয়েছেন, ‘শুধু কর্নাটকেই নয়, বেশ কয়েকটি রাজ্যে ক্যানসারের নকল ওষুধ সরবরাহ করছিল চক্রটি। ১৫ জনের বেশি মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এই চক্রের দোসর হিসেবে নকল ওষুধ সরবরাহ ও পরিবহণের কাজে লিপ্ত ছিল। প্রায় পাঁচ বছর ধরে জাল ওষুধের কারবার চালাচ্ছিল বীরেশ। ব্যবসায় তাঁর অংশীদার ছিল প্রশান্ত নামে এক ব্যক্তি। তল্লাশি অভিযানের আঁচ পেয়েই চম্পট দিয়েছে সে। বীরেশের সংস্থার ব্যাঙ্ক লেনদেন খতিয়ে দেখে চক্রের শিকড় কতদূর ছড়িয়েছিল, সে বিষয়ে আঁচ পাওয়া যাবে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে