অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ট্রোক শুধু বয়স্কদেরই হয়! কিন্তু সেই ধারণা প্রাথমিকভাবে এখন বদলে গিয়েছে। আজকাল তরুণদের মধ্যেও স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকদের মতে, সঠিক সময়ে চিকিৎসা না পেলে শরীরের একটি দিক স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইসিস) হয়ে যেতে পারে। তাই স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো চিনে রাখা এবং শরীর কোনও সঙ্কেত দিলে তা একদম হেলাফেলা না করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে,তরুণ প্রজন্মের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধির পেছনে মূলত অনিয়মিত এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রাই দায়ী। উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অতিরিক্ত ওজন বা স্থূলতা স্ট্রোকের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দেয়। রক্তে উচ্চ কোলেস্টেরল, ধূমপানের অভ্যাস এবং নির্দিষ্ট কিছু হৃদরোগের কারণেও তরুণরা স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। কোনও-কোনও তরুণের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার সমস্যা বা মস্তিষ্কের রক্তনালিতে জন্মগত অস্বাভাবিকতাও স্ট্রোকের কারণ হতে পারে। এছাড়াও হঠাৎ অতিরিক্ত ঘাম হওয়া এবং তীব্র ক্লান্তি বোধ করাও স্ট্রোকের প্রাথমিক উপসর্গ হতে পারে। স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।

মস্তিষ্কের কোনও অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে বা রক্তনালি ফেটে রক্তক্ষরণ হলে স্ট্রোক হয়। স্ট্রোক হওয়ার আগে শরীর কিছু বিশেষ লক্ষণ বা সতর্কবার্তা দেখায়, যা অনেকেই মাইগ্রেন, সাধারণ ক্লান্তি বা ডিহাইড্রেশন ভেবে ভুল করেন। হঠাৎ করে মুখের একদিক বেঁকে যাওয়া, অবশ বোধ হওয়া কিংবা শরীরের যেকোনো একপাশ হঠাৎ দুর্বল হয়ে যাওয়া স্ট্রোকের প্রধান লক্ষণ। কোনও সুনির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ তীব্র মাথাব্যথা শুরু হওয়া, তীব্র মাথা ঘোরা, হাঁটতে অসুবিধা হওয়া কিংবা শরীরের ভারসাম্য বজায় রাখতে না পারা স্ট্রোকের পূর্বাভাস হতে পারে। হঠাৎ চোখে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তিতে সমস্যা হওয়া স্ট্রোকের অন্যতম লক্ষণ। অনেকেই এটিকে রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া (লো সুগার) বা প্রেশার ওঠানামার সাধারণ লক্ষণ মনে করে এড়িয়ে যান, যা অত্যন্ত বিপজ্জনক।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা