UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: UPI লেনদেন নিয়ে গতকাল সোমবারই বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই নানা কৌতুহল দেখা দিয়েছিল আমজনতার মনে। সকলের মনে ছিল একটাই প্রশ্ন তবে কী এবার অনলাইনে পেমেন্ট করতে গেলে গুণতে হবে অতিরিক্ত টাকা? সেই ধোঁয়াশা কাটাতেই এবার নির্দেশিকা জারি করল কেন্দ্র। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ১৫ অক্টোবর থেকে ইউপিআইয়ে লেনদেন ২,০০০ টাকার বেশি হলে বেশ কিছু ক্ষেত্রে ৫ টাকা ফি দিতে হবে। বাকি কিছু ক্ষেত্রে তা দাঁড়াবে ০.৪০ শতাংশে। তবে ইউপিআই লেনদেনে ক্রেতাদের সরাসরি কোনও ফি দিতে হবে না। পুরোটাই গুণতে হবে ব্যবসায়ীদের। 

এদিন  ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, কিউআর কোডের মাধ্যমে প্রতি মাসে ১ লক্ষ পর্যন্ত আয় করা ছোট ব্যবসায়ীদের কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর দিতে হবে না। রেলওয়ে এবং জ্বালানির মতো নির্দিষ্ট কিছু বিভাগে ২,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ৫ টাকার মাশুল প্রযোজ্য হবে। অন্যান্য উচ্চ-মূল্যের পিয়ার টু মার্চেন্ট (গ্রাহক যখন ব্যবসা বা ব্যবসায়ীকে অর্থ প্রেরণ করেন) লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত মাশুল প্রযোজ্য হবে। ৭৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে এমডিআর সর্বোচ্চ ৩০০ টাকায় সীমাবদ্ধ থাকবে। এই কমিশনটি ব্যাঙ্ক এবং অ্যাপ প্রদানকারী-সহ পেমেন্ট ইকোসিস্টেমের অংশীদারদের মধ্যে ভাগ করে নেওয়া হবে।

তবে রেল, টেলিকম, বিমা, জ্বালানি, কৃষি উপকরণ খাতে ২,০০০ টাকার বেশি প্রতিটি লেনদেনের জন্য ৫ টাকা এমডিআর দিতে হবে। মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, স্টক ব্রোকার এবং ডিলারদেরকে দেওয়া পেমেন্টের উপর ০.০২% নামমাত্র মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর প্রযোজ্য হবে।

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা