কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বেঘোরে প্রাণ হারালেন বাবা-মেয়ে। তাও আবার পঞ্চায়েত কার্যালয়ের ভিতরে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) শিহরে ওঠার মতো জোড়া হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বেলগাভি জেলার কিত্তুর তালুকের অবরাডি গ্রামে। নিহত পিতা-পুত্রী হলেন প্রাক্তন সৈনিক রুদ্রাপ্পা কুন্দরগী ও শশীকলা কুন্দরগী(২৬)। দুজনের বাড়িই ধারওয়াড়ের সাত্তুরে।

পুলিশ জানিয়েছে, ভাইদের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল প্রাক্তন সেনা কর্মী রুদ্রাপ্পা কুন্দরগীর। এদিন বেলা বারোটা নাগাদ আরটিসি রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করতে আবরাডির গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়েছিলেন রুদ্রাপ্পা। ওই খবর পেয়ে পঞ্চায়েত অফিসে পৌঁছান তাঁর ভাই বসপ্পা কুন্দরগী, সঙ্গাপ্পা কুন্দরগী ও ভাইপো মদিবলাপ্পা কুন্দরগী। তিন জনে আচমকাই ধারালো অস্ত্র নিয়ে রুদ্রাপ্পার উপরে চড়াও হন। এলোপাথাড়ি মারতে থাকেন। বাবাকে আক্রান্ত হতে দেখে বাঁচাতে এগিয়ে আসেন রুদ্রাপ্পার মেয়ে শশীকলা। হামলাকারীরা রুদ্রাপ্পার পাশাপাশি তার উপরেও চড়াও হয়। পাথর দিয়ে হামলা চালিয়ে শশীকলার মাথা ও সারা শরীর থেঁতলে দেয়।

নৃশংসতার এখানেই শেষ নয়, মৃত শশীকলার মাথার চুল-ও কেটে দেয় হামলাকারীরা। পঞ্চায়েত অফিসে ওই সময়ে হাজির থাকা পদাধিকারী ও সাধারণ মানুষ রুদ্রাপ্পা ও তাঁর মেয়ে শশীকলাকে বাঁচাতে এগিয়ে না এসে উল্টে মারধরের ঘটনার ভিডিও রেকর্ডিং করেন। সমাজমাধ্যমে ওই রক্তারক্তি কাণ্ডের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। মৃত রুদ্রাপ্পা ও তাঁর মেয়ে শশীকলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হামলায় গুরুতর আহত রুদ্রাপ্পার গাড়ির চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি