মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় চার দশক ধরে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পর বাংলাতেই পুলিশের হাতে ধরা পড়লেন অসীম মণ্ডল ওরফে আকাশ ওরফে তিমির ওরফে মনোজ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে পথখরচ নেওয়ার সময় কলকাতা পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। যদিও গ্রেফতারির বিষয়ে রাজ্য পুলিশের আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে পটাশপুরের একটি এলাকা থেকে আকাশকে আটক করা হয়। তাঁর কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার হয়েছে। সেখানে মাওবাদী সংগঠনের বই-পুস্তিকা এবং কিছু বৈদ্যুতিন সরঞ্জাম ছিল বলে খবর। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ফুলচকের বাসিন্দা অসীম মণ্ডল ছাত্রজীবন থেকেই অতি-বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে পিডব্লিউজির সদস্য হয়ে সারেঙ্গা, গোয়ালতোড় এবং ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম এলাকায় সংগঠনের কাজ করেন। ২০০৪ সালে সিপিআই (মাওবাদী) গঠনের পর জঙ্গলমহলে সংগঠনের কাজে সক্রিয় হন তিনি। লালগড় আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল বলে পুলিশ সূত্রের দাবি।

আরও পড়ুন: বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

২০১০ সালে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং পরবর্তীতে বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশা আঞ্চলিক কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পান আকাশ। কিষাণজির মৃত্যুর পর সংগঠনের শক্তি কমতে থাকলে তিনি ঝাড়খণ্ডে আত্মগোপন করেন। সম্প্রতি জঙ্গল ছেড়ে বেরিয়ে আসার পর আকাশকে খুঁজছিল বিভিন্ন রাজ্যের পুলিশ। শারীরিক সমস্যার কারণে তিনি জঙ্গল ছেড়েছিলেন বলে সূত্রের দাবি। তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী আত্মসমর্পণ করলেও আকাশ আত্মসমর্পণ করতে চাননি বলে জানা গিয়েছে।

নবান্নে ইতি টেনে মহালয়ের আগেই রাইটার্সে ফিরছেন মুখ্যমন্ত্রী

চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী বৃদ্ধ

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

উপাসনালয়ের সামনে ১০০ ফুট ‘নো-প্রোটেস্ট জোন’, বড় সিদ্ধান্ত আমেরিকার

‘ভারতের উপরই ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়াতে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি?

রশিদ খানদের আমন্ত্রণে ডিনারে গিয়ে ঈশানের মুখে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, ভাইরাল ভিডিও

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ