বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের স্থায়ী বাঘের সংখ্যা গড়ে তুলতে শুরু হয়েছে নতুন করে প্রস্তুতি। দীর্ঘদিন ধরে এই জঙ্গলে স্থায়ীভাবে বাঘের বসতি গড়ে ওঠেনি। সেই পরিস্থিতি বদলাতে আগামী ২ অক্টোবর প্রথম দফায় একটি বাঘিনীকে বক্সায় আনার পরিকল্পনা করেছে বনদফতর। বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে বাঘিনীটি আনার কথা।

বনদফতর সূত্রে খবর, গান্ধি জয়ন্তীর দিন বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘিনী ছাড়ার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই কর্মসূচি হওয়ার কথা জানিয়েছেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ। তবে কোন বাঘিনীকে বেছে নেওয়া হবে, সেই চূড়ান্ত নির্বাচন এখন ও চলছে। বাল্মিকী টাইগার রিজার্ভের একাধিক বাঘিনীকে প্রাথমিকভাবে তালিকায় রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা, বয়স, আচরণ, শিকারের দক্ষতা এবং এলাকায় চলাফেরার ধরন-সহ একাধিক বিষয় খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাঘিনীকে বক্সায় আনার গোটা প্রক্রিয়ায় থাকছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। বাল্মীকি, বক্সা এবং ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে নজরদারি চালানো হচ্ছে। বাঘিনীকে নিরাপদে সড়কপথে বক্সায় আনার জন্য বিশেষ পরিবহণ ব্যবস্থা রাখা হচ্ছে।

আরও পড়ুন: উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

বক্সায় পৌঁছনোর পর সরাসরি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে না তাকে। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা নিয়মিত তার শারীরিক অবস্থা পরীক্ষা করবেন। পরে উপযুক্ত মনে হলে তাকে জঙ্গলের নির্দিষ্ট এলাকায় ছেড়ে দেওয়া হবে। তার গতিবিধির উপর নজর রাখতে রেডিও কলার ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পে বর্তমানে স্থায়ী বাঘের উপস্থিতি খুবই সীমিত। অসম ও ভুটান সীমান্ত থেকে পুরুষ বাঘের আসা-যাওয়ার প্রমাণ মিলেছে। এই বাঘিনীকে এনে প্রজননের মাধ্যমে স্থায়ী বাঘের সংখ্যা বাড়ানোই সরকারের লক্ষ্য।  অন্যদিকে, আগামী ২২ সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে আলিপুরদুয়ারের সুভাষতারিণী চা বাগানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে।

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

৪০ বছরের জঙ্গলজীবনের অবসান, বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন