বাজারে এল Samsung Galaxy A08! কম দামেই মিলবে দুর্ধর্ষ ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল Samsung। গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে সংস্থার নতুন বাজেট স্মার্টফোন Samsung Galaxy A08। ৬০০০ এমএএইচ-এর ব্যাটারি এবং ১২০ হার্টজের ডিসপ্লে-সহ একগুচ্ছ দুর্ধর্ষ ফিচার থাকছে এই পকেট-ফ্রেন্ডলি ডিভাইসে।

ফোনে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস (HD+) PLS LCD স্ক্রিন, যার রেজোলিউশন ৭২০ x ১৬০০ পিক্সেল। স্মুথ স্ক্রোলিং ও গেমিং অভিজ্ঞতার জন্য এতে থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ফোনটি ৬ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Helio G99 চিপসেটে পারফর্ম করবে। এই ফোনে ওয়ান ইউআই ৮ (One UI 8) অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েড ১৬-এর উপর ভিত্তি করে তৈরি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ছবি তোলার জন্য ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও মেইন ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের (f/1.8 অ্যাপারচার), সঙ্গে থাকছে একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোন থেকে ১২০ এফপিএস (fps) পর্যন্ত এইচডি ভিডিও রেকর্ড করা যাবে।

ব্যাকআপের জন্য এই বাজেট ফোনে রয়েছে একটি বিশাল ৬০০০ এমএএইচ (mAh) ব্যাটারি, যা ব্যবহারকারীদের দীর্ঘক্ষণ চার্জিংয়ের চিন্তা থেকে মুক্তি দেবে। এতে কানেক্টিভিটির জন্য ৪জি এলটিই (4G LTE), ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট থাকছে। নিরাপত্তার জন্য ফোনে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও প্রয়োজনীয় সেন্সরসমূহ। ফোনটির ওজন মাত্র ১৯৭ গ্রাম। এই ফোনটি শুধুমাত্র একটি স্টোরেজ ভ্যারিয়েন্টেই আনা হয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর দাম রাখা হয়েছে ১০,৬৯৯ ইউক্রেনীয় রিভনিয়া, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৩,০০০ টাকার কাছাকাছি। ফোনটি ডার্ক ব্লু, গ্রিন এবং সিলভার এই তিনটি আকর্ষণীয় রংয়ে পাওয়া যাবে। তবে ভারতের বাজারে এটি কবে লঞ্চ হবে এবং এর দাম কত রাখা হবে, তা নিয়ে সংস্থার তরফ থেকে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য