বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

হাই কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলকাতার ক্যানাল ইস্ট রোডে এক তিনতলা বিল্ডিংয়ে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনি নির্মাণের অভিযোগে রাজ্যজুড়ে অভিযান শুরু করেছে সিবিআই। হাই কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলকাতার ক্যানাল ইস্ট রোডে এক তিনতলা বিল্ডিংয়ে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, ওই ভবনের একতলা বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়। আর উপরের তলা আবাসনের জন্যে ব্যবহৃত হয়। তবে এই ভবনের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে, তা জানা যায়নি। তবে ভবনটির বাইরের দিকের দেওয়ালে কোনও প্লাস্টার নেই। বাইরে কাচের জানালা রয়েছে। ভবনটির ভিতরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সিঁড়ির রেলিং নেই। ভবনের কাজ সম্পূর্ণ না হলে কিছু ঘরে এসি রয়েছে। এদিন ওই ভবনে পৌঁছে সিঁড়ি দিয়ে উপরে উঠে যান সিবিআই আধিকারিকেরা। এরপর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। কিন্তু ভবনের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তা জানা যায়নি।

ইতিমধ্যেই বেলেঘাটা, মানিকতলা, রাজাবাজার, ক্যানাল ইস্ট স্ট্রিট-সহ একাধিক জায়গায় বেআইনিভাবে নির্মিত ৫০টিরও বেশি ভবনের খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু কেএমসির রিপোর্টে রয়েছে, ৪২টি নির্মাণ বেআইনি। তা নিয়েই কলকাতা হাই কোর্টে মামলা চলছে। অভিযোগ উঠেছে, এই বেআইনি নির্মাণের ব্যবসায় কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। কালো টাকা সাদা করার পাশাপাশি এই ব্যবসায় বেআইনিভাবে বিদেশি মুদ্রাও বিনিয়োগ করা হয়েছে। এমনকি ন্যূনতম অনুমতি ছাড়াই নির্মাণের অভিযোগ রয়েছে। এরপরেই গত শুক্রবারের শুনানিতে, মামলার তদন্তের দায়িত্ব সিবিআইকে দেয় হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

বেঞ্চ আরও জানায়, আগামী ১৪ অক্টোবরের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে, মামলার তদন্তের প্রয়োজনে বিশেষ তদন্তকারী দল (সিট)-ও গঠন করতে পারে সিবিআই। ওই শুনানিতে ডিভিশন বেঞ্চ আরও প্রশ্ন তোলে যে, কলকাতা জুড়ে এত বেআইনি নির্মাণের কাজ চলেছে, কেন এতদিন প্রশাসন চুপ ছিল? প্রশাসন কেন নিজে থেকে খোঁজখবর নেয়নি। কেন এত দিন স্বতঃপ্রণোদিত অনুসন্ধান করা হয়নি? এগুলো খোঁজখবর নেওয়ার দায়িত্ব পুরসভার। কিন্তু কোনও খোঁজ খবর নেওয়া হয়নি। বেআইনি নির্মাণ হয়েই চলেছে। এরপরেই বেআইনি নির্মাণগুলিতে অনুসন্ধান চালাতে সিবিআইকে নির্দেশ দেয় হাই কোর্ট। 

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!