অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্যাট হাতে ঠান্ডা মাথায় একাই আফগান বোলারদের বিরুদ্ধে ধ্বংসলীলা চালালেন অভিষেক শর্মা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাঁর ৩৪ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২২১ রান তুলল টিম ইন্ডিয়া। অভিষেকের পাশাপাশি আর এক ওপেনার সঞ্জু স্যামসনও অর্ধশতরান করেছেন। যদিও মাঝের ও শেষের সারির ব্যাটাররা ওপেনিং জুটির তৈরি করে দেওয়া সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। বরং দায়িত্বজ্ঞানহীনের মতো আউট হয়ে যান।

রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান। তাঁর সেই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে যায়। ব্যাট করতে নেমেই তাণ্ডব চালাতে শুরু করেন দুরন্ত ফর্মে থাকা অভিষেক শর্মা। উল্টোপ্রান্তে থাকা সঞ্জু স্যামসন ছিলেন খানিকটা রক্ষণাত্মক খোলসে। মাত্র ২১ বলেই ৫০ রানের পার্টনারশিপ জোড়ে ভারতের ওপেনিং জুটি। পঞ্চম ওভারে মোহাম্মদ নবির বলে সঞ্জুর ক্যাচ ফেলে দেন ইব্রাহিম জাদরান। তখন ২২ রানে ব্যাট করছিলেন ভারতের ওপেনার। ওই ওভারেই পর পর ছক্কা, ছক্কা ও চার হাঁকান অভিষেক। মাত্র ১৬ বলেই পাঁচটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে নিজের ১৩তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক শর্মা। ষষ্ঠ ওভারে বল করতে আসা রশিদ খানকেও বেধড়ক ঠ্যাঙানি দেন অভিষেক। শেষ তিন বলে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে পাওয়ার প্লে-তে দলকে ১০০ রানে পৌঁছে দেন।

অর্ধশতরানের পরে আরও খুনে মেজাজ ধারণ করেন অভিষেক। আফগানিস্তানের কোনও বোলারকেই রেয়াত করেননি। মারার বল পেলেই মাঠের বাইরে ফেলেছেন। মাত্র ৩০ বলেই ৯টি চার ও ১০টি ছক্কার সাহায্যে শতরানে পৌঁছে যান। সেই সঙ্গে বিশ্বরেকর্ডও গড়েন। টেস্ট খেলুড়ে দেশগুলির খেলোয়াড়দের মধ্যে দ্রুততম শতরান গড়ার রেকর্ড নিজের নামে করে নেন ভারতের তরুণ ওপেনার। শতরানের পরেই ধ্বংসলীলা থামাননি। ১০তম ওভারে রশিদ খানের বলে বড় শট খেলতে গিয়েই রহমানুল্লাহ গুরবাজের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে ৩৪ বলে ১০৮ রানের এক অবিস্মরণীয় ইনিংস খেলে যান অভিষেক। তাঁর চোখধাঁধানো ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ১১টি ছক্কায়। প্রথম উইকেটে ১৪২ রান যোগ হওয়ায় শক্ত ভিতের উপরে দাঁড়ায় ভারতের ইনিংস।

অভিষেক ফিরে যাওয়ার পরে তিন নম্বরে ব্যাট করতে আসা তিলক ভার্মা বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। রশিদ খানের পরের ওভারে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। তাঁর অবদান চার বলে ২ রান। রক্ষণের খোলসে থাকা সঞ্জুও হাত খুলে খেলতে শুরু করেন। তিনি ২টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৩৪ বলে টি টোয়েন্টিতে নিজের অষ্টম অর্ধশতক পূর্ণ করেন। যদিও অর্ধশতরানের পরেই আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। পাঁচ নম্বরে নেমে শুরু থেকেই চালিয়ে খেলার চেষ্টা চালিয়েছিলেন শিবম দুবে। তিনিও বেশিদূর এগোতে পারেননি। ১৬তম ওভারে আজমাতুল্লাহ ওমরজাইয়ের তৃতীয় বলে রশিদ খানের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। ৯ বলে ১৪ রান করেন শিবম।

এর পর পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার ও ঈশান কিশন। দুজনে ১৭ ওভারে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৮তম ওভারে ফজলহক ফারুখির পঞ্চম বলে রান নিতে গিয়ে আউট হয়ে যান ঈশান কিশন (৮ বলে ১০)। পরের ওভারে আবদোল্লাহ আহমদজাইয়ের বলে নূরু উর রহমানের তালুবন্দি হয়ে ফেরেন নীতীশ রেড্ডি (৩ বলে ১)। শেষ ওভারে ফজলহক ফারুখির বলে ফিরে যান অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি করেন ২০ বলে ২৯ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ভারতের রান দাঁড়ায়। অক্ষর পটেল ৫ রানে অপরাজিত থাকেন। আফগানদের হয়ে আজমাতুল্লাহ ওমরজাই ২৭ রানে দুই উইকেট নিয়েছেন।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১