সর্ষো কা শাক অউর পঞ্জাব মে আপ! বিধ্বস্ত বিজেপি

ঝাড়ু ঝড় চলেছে পঞ্জাবে। আপের থেকে যোজন যোজন পিছিয়ে কংগ্রেস। সব থেকে খারাপ অবস্থা বিজেপির। নরেন্দ্র মোদির দল মুখ থুবড়ে পড়েছে পঞ্চ নদের দেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচারে গিয়ে আরবিন্দ কেজরিওয়াল থেকে আম আদমি পার্টির(AAP) নেতারা বার বার একতা কথা বলেছেন পঞ্জাবের জনতাকে। বিজেপি-শিরোমণিকে তাঁরা সুযোগ দিয়েছেন, কংগ্রেসকেও বিস্তর সুযোগ দিয়েছেন। এবার একবার অন্তত আপকে সুযোগ দিন কাজ করে দেখাবার জন্য। কেজরির সেই অনুরোধ রেখেছে পঞ্জাবের জনতা। কার্যত দুই তৃতীয়াংশের থেকেও বেশি আসন পেয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবার প্রথমবারের জন্য পঞ্জাবের ক্ষমতায় আসতে চলেছে। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে পঞ্জাবের(Punjab) বিধানসভা নির্বাচণের গণনা। এরপর সময় যত গড়িয়েছে ততই আপ ঝড় বয়ে গিয়েছে পঞ্জাবের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রতিটি প্রান্তে। একই সঙ্গে সেখানে কার্যত মুখ থুবড়ে পড়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি(BJP)। বিধ্বস্ত কংগ্রেসও(INC)। ধাক্কা খেয়েছে শিরোমণি অকালি দলও(SAD)।

পঞ্জাবে কার্যত প্রতি ৫ কী ১০ বছর অন্তর অন্তর ক্ষমতায় বদল হয়। কার্যত কয়েক দশক ধরেই এই প্রবণতা দেখা যাচ্ছে। সেই ক্ষমতা বদলের দৌড়ে একদিকে থাকে মূলত কংগ্রেস, অন্যদিকে থাকে শিরোমণি অকালি দল ও বিজেপি জোট। কিন্তু সেই পঞ্জাবের উন্নয়ন নিয়ে বার বার অভিযোগ উঠেছে এই দুই শিবিরের দিকেই। যে প্রতিশ্রুতি দিয়ে তাঁরা ক্ষমতায় আসেন তা তাঁরা পূরণ করেন না। পঞ্চনদের দেশে ড্রাগের নেশা যেমন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে তেমনি যুবসমাজের সামনে বেকারত্ব এক চরম অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি মাথা তুলে রাজ্যজুড়ে দাপিয়ে বেড়িয়েছে মাটি মাফিয়ারাও। এই সবের বিরুদ্ধে লড়াই করতে করতে পঞ্জাবের জনতা ক্লান্ত ও ক্ষুব্ধ। সেই জায়গা থেকেই তাঁরা একটা বড়সড় পরিবর্তন যে চাইছেন সেটা কিন্তু ৫ বছর আগেই বুঝিয়ে দিয়েছিলেন। সেই নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলেও ১২টি আসন পেয়ে সবাইকে চমকে দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বস্তুত পঞ্চনদের দেশে সেটাই ছিল আপের ভিত্তি গড়ে ওঠার ঘটনা। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েছে ২০২২-এ রাজপ্রাসাদ গড়ে দিলেন কেজরিওয়াল।

এদিন সকাল থেকে যে ট্রেন্ড সামনে এসেছে তাতে পরিষ্কার পঞ্জাবে এবার ক্ষমতায় আসছে আপ। ১১৭টি আসনের পঞ্জাব বিধানসভায় আম আদমি পার্টি ৮৯টি আসনে এগিয়ে রয়েছে। কার্যত ঝাড়ু ঝড় চলেছে পঞ্জাবে। আপের থেকে যোজন যোজন পিছিয়ে কংগ্রেস। তাঁদের প্রাপ্তি মাত্র ১২টি আসন। সিধু-অমরজিত-চান্নির বিরোধের কড়া দাম চোকাতে হচ্ছে কংগ্রেসকে। শিরোমণি অকালি দল এনডিএ ছেড়ে বেড়িয়ে এসেও ধাক্কা আটকাতে পারল না। তাঁদের খুশি থাকতে হচ্ছে মাত্র ১০টি আসন পেয়ে। সব থেকে খারাপ অবস্থা বিজেপির। ঝুলিতে যেতে পারে মাত্র ৫টি আসন। কার্যত কৃষক বিক্ষোভের জেরে এবার যে বিজেপির মুখ পুড়তে চলেছে পঞ্জাবে সেটা আগেই আঁচ পাওয়া গিয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদির দল যে এভাবে মুখ থুবড়ে পড়বে সেটা কেউই আঁচ করতে পারেনি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে