ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির রান্নাঘরে কুমড়োর উপস্থিতি প্রায় নিয়মিত। ভাজা, তরকারি কিংবা বিভিন্ন পদে এই সবজির ব্যবহার রয়েছে। কিন্তু কুমড়োর স্বাদে মিষ্টিভাব থাকায় ডায়াবেটিসে আক্রান্ত অনেকেই এটি এড়িয়ে চলেন। তাঁদের আশঙ্কা, কুমড়ো খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। কিন্তু সত্যিই কি ডায়াবেটিস রোগীদের জন্য কুমড়ো নিষিদ্ধ?

বিশেষজ্ঞদের মতে, কোনও খাবার ডায়াবেটিস রোগীর জন্য কতটা উপযোগী, তা শুধু তার মিষ্টি স্বাদের উপর নির্ভর করে না। খাবারের পরিমাণ, কার্বোহাইড্রেটের মাত্রা এবং রক্তে শর্করার উপর তার প্রভাবও বিবেচনা করা প্রয়োজন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল গ্লাইসেমিক ইনডেক্স (GI) এবং গ্লাইসেমিক লোড (GL)। কুমড়োর গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে বেশি, প্রায় ৭৫। তবে খাবারের একটি নির্দিষ্ট পরিমাণ রক্তে শর্করার উপর কতটা প্রভাব ফেলবে, তা বোঝার ক্ষেত্রে গ্লাইসেমিক লোডও গুরুত্বপূর্ণ। কিন্তু কুমড়োর গ্লাইসেমিক লোড মাত্র ৩। সুতরাং অল্প কিছুটা কুমড়ো খেলে রক্তের শর্করার মাত্রা খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা কম। 

এছাড়াও কুমড়োয় রয়েছে জল এবং ফাইবার। ফাইবারযুক্ত খাবার হজমের সময় কার্বোহাইড্রেট শোষণের গতি ধীর করতে সাহায্য করতে পারে। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রান্না করা এক কাপ কুমড়োয় প্রায় ১১ গ্রাম কার্বোহাইড্রেট এবং ৩ গ্রাম ফাইবার থাকে। পাশাপাশি এতে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম-সহ বেশ কিছু পুষ্টি উপাদানও রয়েছে।অর্থাৎ, শুধু মিষ্টি স্বাদের কারণে কুমড়োকে ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকা থেকে সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং পরিমিত পরিমাণে, কম তেল-মশলায় রান্না করে কুমড়ো খাওয়া যেতে পারে। তবে প্রত্যেকের ডায়েট, ওষুধ এবং রক্তে শর্করার মাত্রা আলাদা হওয়ায় ব্যক্তিগত খাদ্যতালিকা তৈরির ক্ষেত্রে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই নিরাপদ।

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

মঙ্গল গোচর ২০২৬: কারা লাভবান হবেন, সর্বনাশ ঘটবে কাদের?

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে