কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘাম ঝরিয়ে রোজ ব্যায়াম করছেন, খাবারের তালিকা থেকেও বাদ দিয়েছেন পছন্দের অনেক কিছু, তবু ওজন কমছে না? এই সমস্যার কারণ লুকিয়ে থাকতে পারে রাত জাগার অভ্যাসে। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রতিদিন পর্যাপ্ত ঘুম না হলে শুধু সারাদিনের ক্লান্তি নয়, শরীরের ওজনেও তার প্রভাব পড়তে পারে। ক্ষুধা বেড়ে যাওয়া থেকে শুরু করে শারীরিক সক্রিয়তা কমে যেতে পারে। ঘুমের ঘাটতি কীভাবে ওজন বাড়ানোর কারণ হতে পারে জেনে নিন।  

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা একটি গবেষণায় ৯৫ জন প্রাপ্তবয়স্কের ঘুমের ধরন বিশ্লেষণ করা হয়। অংশগ্রহণকারীরা সাধারণত রাতে অন্তত ৭ ঘণ্টা ঘুমাতেন। গবেষণার একটি পর্যায়ে তাঁদের ঘুম গড়ে প্রায় ৭৮ মিনিট কমিয়ে দেওয়া হয়। ছয় সপ্তাহ পর দেখা যায়, পর্যাপ্ত ঘুমের সময়ের তুলনায় তাঁদের গড়ে প্রায় ০.৪৫ কেজি বা প্রায় ১ পাউন্ড ওজন বেড়েছে। কোমরের পরিধিও প্রায় আধ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছিল।

জানুন  ঘুম কমলে ওজন বাড়ে কেন?

বিশেষজ্ঞদের মতে, ঘুমের ঘাটতি শরীরের ক্ষুধা, শক্তি এবং বিপাকীয় প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। ঘুম ঠিকমতো না হলে বেশি ক্যালোরিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে। পাশাপাশি ক্লান্তির কারণে দৈনন্দিন শারীরিক সক্রিয়তাও কমে যায়। গবেষণায় ঘুম কমানো ব্যক্তিদের প্রতিদিন প্রায় ১৭ মিনিট বেশি সময় নিষ্ক্রিয় অবস্থায় কাটাতে দেখা গিয়েছে। অর্থাৎ, রাত জাগার প্রভাব শুধু পরের দিনের ঝিমুনি বা ক্লান্তিতেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিনের ঘুমের ঘাটতি ওজন নিয়ন্ত্রণকেও কঠিন করে তুলতে পারে। পর্যাপ্ত ঘুম হৃদ্‌যন্ত্র ও বিপাকীয় স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।

একজন মানুষের সারাদিনে কতটা ঘুম প্রয়োজন?

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নিয়মিত পর্যাপ্ত ও মানসম্মত ঘুমের দিকে নজর দেওয়া জরুরি। শুধু বিছানায় দীর্ঘ সময় থাকা নয়, নিশ্চিন্তে ৮ ঘন্টা  ঘুমও গুরুত্বপূর্ণ। 

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের