পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সনাতন জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান ও চলন পরিবর্তনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহদের এই চাল বদল মানুষের জীবন, চিন্তাভাবনা, আধ্যাত্মিক চেতনা এবং সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলে। সুখ, সমৃদ্ধি, বৈভব ও প্রেমের কারক গ্রহ শুক্র খুব শীঘ্রই নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছে। আসন্ন পুজোর মাসেই শুরু হচ্ছে শুক্রের বক্রীগতি বা উল্টো চাল। যার শুভ প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে অভাবনীয় সৌভাগ্য এবং এক ধাক্কায় চারগুণ আর্থিক বৃদ্ধির যোগ।

জ্যোতিষ গণনা অনুসারে, আগামী ৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২টা ৪৫ মিনিটে শুক্র গ্রহ বক্রী (উল্টো চলন) হবে। এই বিশেষ গ্রহ পরিস্থিতি ১৪ নভেম্বর ২০২৬ সকাল ৫টা ৫৭ মিনিট পর্যন্ত অর্থাৎ মোট ৪২ দিন স্থায়ী থাকবে। শুক্রের এই উল্টো চালের কারণে মূলত প্রেম, দাম্পত্য জীবন এবং বৈষয়িক ও আর্থিক ক্ষেত্রে বড় ধরনের রদবদল দেখা যাবে।

ভাগ্য খুলবে যে ৪টি রাশির:

তুলা রাশি

শুক্র তুলা রাশিরই অধিপতি গ্রহ, তাই এই বক্রীগতি তাঁদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কল্যাণকর হতে চলেছে।চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন ও বড় দায়িত্ব পেতে পারেন। আপনার মেধা ও প্রতিভার সঠিক মূল্যায়ন হবে এবং পদোন্নতির পথ প্রশস্ত হবে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার করবে।কর্মক্ষেত্রে বড় কোনো ভালো সুযোগ বা কাঙ্ক্ষিত পদোন্নতি আসতে পারে। ব্যবসায়ীদের আটকে থাকা বা থমকে যাওয়া পুরনো প্রজেক্টগুলো আবার নতুন করে চালু হবে।

মকর রাশি
শুক্রের উল্টো চাল মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ী প্রমাণিত হবে। আপনার কঠোর পরিশ্রমের এবার সঠিক ও ইতিবাচক ফল পাওয়ার সময় এসেছে। কর্মক্ষেত্রে উন্নতির একাধিক যোগ তৈরি হবে।

মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে এই ৪২ দিন কেরিয়ার ও ব্যবসার ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করবে।একাধিক উৎস থেকে উপার্জনের পথ সুগম হবে, যার ফলে এক ধাক্কায় আর্থিক লাভ বাড়তে পারে। অতিরিক্ত আয়ের দারুণ সুযোগ পাবেন।একই সঙ্গে প্রেম ও দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে চলা ভুল বোঝাবুঝি বা সমস্যার অবসান ঘটবে। 

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার