পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর  সকাল মানেই শাড়ি পরে অঞ্জলি দিতে যাওয়া, তারপর প্যান্ডেল হপিং!পুজোর এই বিশেষ দিনে সকলেই চান সাজটা হোক একেবারে নিখুঁত। কিন্তু শাড়ি পরার সময় সামান্য ভুলেই নষ্ট হয়ে যেতে পারে বহুদিন ধরে ভেবে রাখা ড্রিম লুক। তাই শাড়ি বাছাই থেকে কুঁচি, আঁচল এবং ব্লাউজ প্রতিটি বিষয়েই দিতে হবে নজর। কয়েকটি সহজ টিপস মেনে চললেই শাড়িতে পাওয়া যেতে পারে আরও ছিমছাম ও  সুন্দর লুক।

খুব ভারী শাড়ি পরলে তা শরীরের সঙ্গে ঠিকভাবে বসানো কঠিন হতে পারে। তার বদলে জর্জেট, শিফন কিংবা ক্রেপের মতো হালকা ও ফ্লুইড ফ্যাব্রিক বেছে নিতে পারেন। এই ধরনের শাড়ি শরীরের সঙ্গে সুন্দরভাবে বসে যায় এবং পুজোর ভিড়ে চলাফেরাতেও তুলনামূলক স্বস্তি দেয়।শাড়ির সামনের কুঁচি লুককে অনেকটাই বদলে দিতে পারে। তাই কুঁচি সমান এবং গোছানো রাখাই ভালো। খুব চওড়া কুঁচি করলে কোমরের কাছে কাপড় বেশি জমে যেতে পারে, ফলে গোটা লুকটি ভারী দেখাতে পারে। সরু ও পরিপাটি কুঁচি শাড়ির সাজকে আরও গুছিয়ে তুলবে।শাড়ির আঁচল কীভাবে নেওয়া হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। ছিমছাম লুক চাইলে আঁচল খুব বেশি ছড়িয়ে না নিয়ে সরু প্লিট করে নিতে পারেন। আর আঁচল ছড়িয়ে পরতে চাইলে কাঁধের কাছে ভালোভাবে পিন করে নিন। এতে পুজোর ভিড়েও আঁচল সামলাতে সমস্যা হবে না।

শাড়ির সঙ্গে ব্লাউজের ফিটিং ঠিক না হলে গোটা সাজটাই এলোমেলো দেখাতে পারে। তাই শরীরের সঙ্গে মানানসই ফিটিংয়ের ব্লাউজ বেছে নেওয়া জরুরি। নেকলাইন এবং হাতার কাটও নিজের সঙ্গে মানানসই কি না, তা দেখে নিন। পুজোর সাজে অতিরিক্ত কারুকাজের বদলে ছিমছাম ডিজাইনের ব্লাউজও দারুণ দেখাতে পারে। শাড়ি ও ব্লাউজের ক্ষেত্রে কনট্রাস্ট রং বেছে নেওয়াই যে সবসময় সেরা, এমন নয়। অতিরিক্ত কনট্রাস্ট হলে কখনও কখনও শাড়ি ও ব্লাউজের মধ্যে সামঞ্জস্য নষ্ট হতে পারে। তাই এমন রঙ বেছে নিন, যাতে দুটির মধ্যে সুন্দর সমন্বয় থাকে এবং সাজটি দেখতে পরিপাটি লাগে।হালকা শাড়ি, গোছানো কুঁচি, সুন্দরভাবে নেওয়া আঁচল এবং সঠিক ফিটিংয়ের ব্লাউজ এই কয়েকটি বিষয় মাথায় রাখলেই পুজোর সাজ হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয় ও মার্জিত।

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল