প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক ফ্রিজ হলেও দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করতে পারবে কালীঘাট তৃণমূল। আজ, সোমবার এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের। দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন ব্যবহার করছে কালীঘাট তৃণমূল? এমনই আপত্তি ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর। যদিও সেই আপত্তিতে কর্ণপাত করলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর নির্দেশ, প্রতীক ফ্রিজের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের কোনও যোগ নেই।

এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, নির্বাচন কমিশন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি। উপ নির্বাচনের জন্য তারা তৃণমূলের নাম এবং প্রতীক নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। তাই কমিশনের ওই অন্তর্বর্তী নির্দেশের পর তহবিল নিয়ে আপাতত পুরনো নির্দেশই থাকছে। কালীঘাট তৃণমূল তিনটি ফ্রিজ ব্য়াঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত তহবিল থেকে টাকা খরচের অধিকার মমতাপন্থী তৃণমূলের কাছেই থাকবে। এমনটাই নির্দেশ হাইকোর্টের।

আরও পডুন: ‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অবৈধ লেনদেন চলছে। সেই সংক্রান্ত বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল ঋতব্রতপন্থী তৃণমূল। সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেয় পুলিশ। সেই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি পরিচালনার জন্য বিশেষ অফিসার নিয়োগ করে দিয়েছেন। গত ৯ জুলাই এই সংক্রান্ত মামলায় আদালত জানিয়েছিল, আপাতত ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির উপর কালীঘাট তৃণমূলের অধিকার থাকবে। তবে তারা লাগামহীন ভাবে টাকা খরচ করতে পারবে না।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন