হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাতের খাবার খেয়ে পড়াশোনা শেষ করে হস্টেলে ঘুমাচ্ছিলেন ছাত্রীরা। ঘুমের মধ্যে হঠাৎ চুলে টান অনুভব করেন অনেকেই কিন্তু সেভাবে কেউ পাত্তা দেননি। তবে সকালে উঠে আয়নার সামনে গিয়ে চোখ কপালে ওঠে ১০ জন ছাত্রীর। দেখেন কেটে দেওয়া হয়েছে চুলের বেণী।  একসঙ্গে ১০ ছাত্রীর বেণী কেটে দেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি  স্কুলের হস্টেলে।   

ঘটনাটি বিশাখাপত্তনমের ভীমিলি এলাকার কৃষ্ণপুরমের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় (KGBV)-এর হস্টেলে। গত ১৬ সেপ্টেম্বর রাতে নবম শ্রেণির ছাত্রীরা ঘুমিয়ে পড়ার পর এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। দুটি ঘরে মোট ৩৮ জন ছাত্রী থাকত। তার মধ্যে একটি ঘরে ঘুমিয়ে থাকা ছয় জন এবং অন্য ঘরের চার জনের চুলের বেণী কেটে দেওয়া হয়। সকালে ঘুম থেকে ওঠার পর বিষয়টি নজরে আসে। ঘটনাটি সামনে আসতেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথমে সন্দেহ করা হয়েছিল  বহিরাগত কেউ হস্টেলে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। তবে প্রাথমিক তদন্তে সেই সম্ভাবনা কম বলেই মনে করছেন আধিকারিকরা। এখন স্কুলেরই কোনও ছাত্রীর এই ঘটনায় জড়িত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।  

আরও পড়ুন: করম পুজোর জল আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু ছয় শিশুর 

কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খুঁজে বের করতে স্কুল চত্বরের নিরাপত্তা ব্যবস্থা, গেট এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে  দেখা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ছাত্রীদের সঙ্গে কথা বলা হচ্ছে ।  ভীমিলির বিধায়ক ঘণ্টা শ্রীনিবাস রাও স্কুলে গিয়ে ছাত্রী, অভিভাবক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তাঁর বক্তব্য, সমগ্র ঘটনার বিস্তারিত তদন্ত প্রয়োজন এবং সিসিটিভি ফুটেজ থেকেই আরও তথ্য সামনে আসতে পারে। অন্যদিকে  স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। হস্টেলের  নিরাপত্তায় গাফিলতির অভিযোগে প্রিন্সিপাল, ঘটনার রাতে ডিউটিতে থাকা দুই শিক্ষক এবং এক নাইট ওয়াচউম্যান-সহ চার জনকে শোকজ নোটিস দিয়েছে শিক্ষা দফতর। পাশাপাশি ছাত্রীদের মানসিক চাপ কমাতে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।      

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে