মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

Share:

নিজস্ব প্রতিনিধি: বেদনাদায়ক বললেও কম বলা হবে। হাসপাতালে চিকিৎসাধীন সদ্যোজাতদের জন্য থাকে নির্দিষ্ট ওয়ার্ড। অত্যন্ত সুরক্ষিত সেই জায়গাতেই ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। তেলেঙ্গানার আদিলাবাদে অবস্থিত রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (রিমস)-এর স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে মঙ্গলবার ভোররাতে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতেই মৃত্যু হয়েছে দুই সদ্যোজাত শিশুর।

সূত্রের খবর,  প্রাথমিকভাবে AC-তে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করে জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ওয়ার্ডটি থেকে ২৮ জন শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রাত প্রায় ১১:৪০ মিনিটে এসি ইউনিটে আগুন লেগে যায় এবং পুরো ওয়ার্ডটি ধোঁয়ায় ভরে যায়। ঘটনাটির খবর পাওয়ার পর দ্রুত হাসপাতালে একটি দমকলের গাড়ি পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  আদিলাবাদ জেলার মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার (DMHO) ডা. সাধনা জানিয়েছেন, SNCU-এর রিসেপশন এলাকায় থাকা একটি এয়ার-কন্ডিশনারে আগুন লাগার ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিনি বলেন,  ‘SNCU-এর দুটি অংশ রয়েছে, একদিকে ১১টি এবং অন্যদিকে ১৩টি  বেড আছে; এছাড়া SNCU-এর ঠিক বিপরীতে অবস্থিত ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’ এলাকায় চারটি বেড রয়েছে। এই অংশগুলো ঘেরা এবং কাঁচের জানালাযুক্ত হওয়ায় আগুন লাগার পর ইউনিটের ভেতরে ধোঁয়া জমে যায়। আগুন নজরে আসার সঙ্গে সঙ্গেই রোগীর স্বজনরা কাঁচের জানালা ভেঙে ধোঁয়া বের হওয়ার পথ তৈরি করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শিশুদের সরিয়ে নিতে সহায়তা করেন।’ 

আরও পড়ুন: মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতালের বৈদ্যুতিক ব্যবস্থা, AC এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও গাফিলতি ছিল কি না, সেটিও তদন্তে দেখা হবে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে রাজ্যের হাসপাতালগুলিতে অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। 

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের