পিছনে লোহার খাঁচায় ৫ আর সামনে এক, বাইকে ৬ শিশুকে চাপানোর ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি:  একজন   চালকের কাছে  যাত্রীকে  নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই যেখানে সবচেয়ে বড় দায়িত্ব, সেখানে একসঙ্গে ছয় শিশুকে নিয়ে ব্যস্ত রাস্তায় ছুটছে একটি দু’চাকার গাড়ি! সামনে চালক, আর তাঁকে ঘিরে বসে একের পর এক শিশু। পিছনের লোহার ঝুড়িতেও গাদাগাদি করে বসানো হয়েছে কয়েকজনকে। দেখে মনে হবে, বাইক নয় যেন ছোট্ট কোনও যাত্রীবাহী যান! মুহূর্তের এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে। সামান্য অসাবধানতায় যদি দুর্ঘটনা ঘটে, তাহলে এই শিশুদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? ভাইরাল হওয়া সেই দৃশ্য দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। কর্ণাটকের এই ভিডিও ঘিরেই এখন শুরু হয়েছে জোর আলোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি TVS XL দু’চাকার গাড়ি চালাচ্ছেন এক ব্যক্তি। তাঁর সঙ্গে রয়েছে মোট ছয় শিশু। একজন শিশু চালকের ঠিক সামনে বসে রয়েছে। আর পিছনে থাকা ধাতব ঝুড়ির মতো অংশে গাদাগাদি করে বসে রয়েছে আরও পাঁচ শিশু। চালকের মাথায় হেলমেট থাকলেও শিশুদের কারও কাছে কোনও সুরক্ষা সরঞ্জাম দেখা যায়নি।  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টে দাবি করা হয়েছে, ঘটনাটি কর্ণাটকের মাইসুরু-নঞ্জনগুড় রোডের। ওই রাস্তা উটি যাওয়ার প্রধান পথগুলির সঙ্গে যুক্ত এবং ব্যস্ত বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে। রবিবারের (২১ সেপ্টেম্বর) ব্যস্ত সময়ে এইভাবে শিশুদের নিয়ে গাড়ি চালানোর দৃশ্যই নজর কেড়েছে নেটিজেনদের।

&


nbsp;

বিশেষ করে পিছনের লোহার ঝুড়িতে পাঁচ শিশুকে একসঙ্গে বসে থাকতে দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তাঁদের বক্তব্য, সামান্য অসাবধানতাতেও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। শিশুদের শরীরকে সুরক্ষিত রাখার মতো কোনও ব্যবস্থা সেখানে দেখা যায়নি। তবে ভিডিওটি ঠিক কখন রেকর্ড করা হয়েছে এবং এই ঘটনায় পুলিশ বা প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক