এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: জামুইয়ে প্রকাশ্য রাস্তায় দশম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের মূলপাণ্ডা নন্দন যাদবকে পাকড়াও করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করছিল গুণধর নন্দন। এমনকি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলি চালায় পুলিশ-ও। তিনটি বুলেট গিয়ে বেঁধে নন্দনের পায়ে। এর পরেই তাকে গ্রেফতার করে প্রাথমিক চিকি‍ৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।

গত রবিবার (২০ সেপ্টেম্বর) সমাজমাধ্যমে ভাইরাল হয় জামুইয়ের প্রকাশ্য রাস্তায় এক দশম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তার ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণ ও তরুণীর মোটরবাইকের গতিরোধ করছে বেশ কয়েকজন যুবক। ওই নীতি পুলিশদের মূল পাণ্ডার মুখ গেরুয়া কাপড় দিয়ে ঢাকা। সঙ্গীকে ধাক্কা মেরে সরিয়ে তরুণীকে ঘিরে ফেলছে ওই গ্যাং। মুখ ঢাকা মূল পাণ্ডা তরুণীর দিকে এগিয়ে আসছে এবং তাকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন তরুণী জোরে চিৎকার করছেন। এক পর্যায়ে গেরুয়া কাপড়ে মুখ ঢাকা পাণ্ডা তরুণীকে কোলে তুলে গোপন অঙ্গ স্পর্শ করে চলেছে। ঠিক তখনই তরুণীর সঙ্গী কোনও ক্রমে নিজেকে দুষ্কৃতীদের হাত থেকে ছাড়িয়ে বান্ধবীকে যৌন হেনস্থার হাত থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন। এক পর্যায়ে কোনও ক্রমে দুষ্কৃতীদের কবল থেকে মুক্ত হয়ে পালিয়ে যেতে সক্ষম হচ্ছেন। ভাইরাল হওয়া দ্বিতীয় ভিডিওতে ওই তরুণী ও তার সঙ্গীকে আগের জায়গা থেকে কিছুটা দূরে একটি স্কুটারে বসে থাকতে দেখা যায়। দুষ্কৃতীর   ওই দলটি আবারও তাদের পথ আটকায় এবং তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর তরুণী ও তার সঙ্গীকে দুষ্কৃতীদের কাছে অনুনয়-বিনয় করতে দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত অবশ্য তরুণীকে নিয়ে তাঁর সঙ্গী এলাকা ছাড়তে সফল হয়েছে। ভয়ঙ্কর ভিডিও দেখে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ার পরেই নড়েচড়ে বসেছে বিহার পুলিশ। জামুইয়ের পুলিশ সুপার বিশ্বজি‍ৎ দয়াল জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওতে যে ঘটনা দেখা যাচ্ছে, তা গত শনিবার রাত সাতটা নাগাদ ঘটেছে। জামুই-লখিসরাই সড়কে ঘটেছে ওই ঘটনা। ভিডিওতে গেরুয়া কাপড়ে মুখ ঢাকা ব্যক্তি নন্দন যাদব বলে জানতে পারে পুলিশ। যদিও ভিডিও ভাইরাল হওয়ার পরেই গা ঢাকা দিয়েছেন নন্দন। তাকে ধরতে বিশেষ দল গঠন করা হয়েছিল।

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২