শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: মা কয়েক মিনিটের জন্য বাথরুমে গিয়েছিলেন। সেই সুযোগেই হাসপাতালের শিশু ওয়ার্ডে ঢুকে এক সদ্যোজাতকে কাপড়ে জড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। হাসপাতালের কর্মীদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। ঘটনায় ব্যারাকপুরের ডক্টর বিএন বসু মহকুমা হাসপাতাল থেকে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে নিয়ে তার মা শিশু ওয়ার্ডে ছিলেন। কোনও কাজে তিনি কিছুক্ষণের জন্য ওয়ার্ডের বাইরে যান। সেই সময় এক অপরিচিত মহিলা শিশুটির কাছে গিয়ে তাকে কাপড়ে জড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। বিষয়টি প্রথমে নজরে আসে হাসপাতালের এক মহিলা কর্মীর। আশেপাশের কয়েকজনও ঘটনাটি দেখতে পান। এরপর ওই মহিলাকে আটক করে তার পরিচয় জানতে চাওয়া হয়। অভিযোগ, তখন তিনি নিজেকে শিশুটির আত্মীয় বলে দাবি করেন। কিন্তু তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় সন্দেহ আরও বাড়ে। শিশুটিকে যেভাবে কাপড়ে জড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, তাতেও হাসপাতালের কর্মীদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় এবং খবর দেওয়া হয় পুলিশকে।

আরও পড়ুন: ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

পুলিশকর্মীরা হাসপাতালে পৌঁছে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে তার সঙ্গে থাকা আরও এক মহিলাকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর দুজনকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হাসিনা বিবি এবং সাবনাম পারভিন। শিশুটিকে নিয়ে যাওয়ার পিছনে তাঁদের আসল উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। পরিকল্পনা করেই তাঁরা হাসপাতালে এসেছিলেন কি না, নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর