উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

Share:

নিজস্ব প্রতিনিধি: উপোস করলে শুধু সাবু মাখা আর ফল খেয়ে থাকার চিন্তা শেষ! ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এমন এক সুস্বাদু পদ, যা স্বাদে যেমন আলাদা, বানাতেও সহজ। আলু, চিনাবাদাম, কাঁচা লঙ্কা আর হালকা মশলার সঙ্গে সাবুদানা মিশিয়ে বানিয়ে ফেলুন ঝরঝরে সাবুদানার পোলাও।

উপকরণ

সাবুদানা — ১ কাপ (প্রায় ২০০ গ্রাম)

মাঝারি আলু

চিনাবাদাম — ১/২ কাপ

কাঁচা লঙ্কা

কারিপাতা — ৮-১০টি

জিরে — ১/২ চা চামচ

ঘি বা তেল — ১ টেবিল চামচ

লেবুর রস — ১ টেবিল চামচ

ধনেপাতা — ২ টেবিল চামচ, কুচি করা

নুন — স্বাদমতো

চিনি 

প্রণালি

প্রথমে সাবুদানা ভাল করে ধুয়ে নিন। এরপর পর্যাপ্ত জল দিয়ে ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ভিজে গেলে অতিরিক্ত জল সম্পূর্ণ ঝরিয়ে নিন। সাবুদানার দানাগুলি নরম হলেও যেন দলা পাকিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখুন। শুকনো কড়াইয়ে চিনাবাদাম দিয়ে হালকা আঁচে ভেজে নিন। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে সামান্য ভেঙে রাখতে পারেন। এরপর কড়াইয়ে ঘি বা তেল গরম করে জিরে ফোড়ন দিন। জিরে ফুটতে শুরু করলে কারিপাতা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে কয়েক সেকেন্ড নাড়ুন। আলু ছোট কিউব করে কেটে সামান্য নুন মাখিয়ে ভেজে নিন। আলুর টুকরোগুলি হালকা সোনালি ও বাইরের দিকটা একটু মুচমুচে হয়ে এলে পরের ধাপে যান। এবার ভেজে রাখা আলুর সঙ্গে জল ঝরানো সাবুদানা দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। স্বাদমতো নুন এবং ইচ্ছে হলে সামান্য চিনি দিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। মাঝে মাঝে আলতো করে নাড়বেন, যাতে সাবুদানা দলা পাকিয়ে না যায়। সবশেষে ভাজা চিনাবাদাম, লেবুর রস এবং ধনেপাতা কুচি দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। আরও এক-দু’মিনিট আঁচে রেখে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন ঝরঝরে, সুস্বাদু সাবুদানার পোলাও।  

ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার