ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই নানা ট্রেন্ড চোখে পড়ে। ফিডে আসে নানা ভিডিও। বর্তমানে ট্রেন্ডিং ফোনের কভারের পিছনে তেজপাতা রাখা। এতেই এখন সকলে গা ভাসিয়েছেন। স্মার্টফোন এখন আমাদের নিত্যসঙ্গী। কিন্তু সেই ফোনের কভারেই যদি তেজপাতা রেখে ভাগ্য বদলানোর দাবি করা হয়, তাহলে অবাক হওয়ারই কথা। নেটিজেনদের একাংশের দাবি, ফোনের কভারে তেজপাতা রাখলে নাকি জীবনে আসে অর্থ-সমৃদ্ধি, পূরণ হয় মনের ইচ্ছা। কিন্তু সত্যিই কি তেজপাতার মধ্যে রয়েছে ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা, নাকি এটি শুধুই লোকবিশ্বাস ও ভাইরাল ট্রেন্ড? জানুন এই অদ্ভুত টোটকার নেপথ্যের আসল তথ্য।  

অনেকের দাবি, ফোনের কভারে তেজপাতা রাখলে নাকি জীবনে অর্থ-সমৃদ্ধি আসে। কেউ আবার বিশ্বাস করেন, তেজপাতার গায়ে মনের ইচ্ছা লিখে ফোনের পিছনে রাখলে সেই ইচ্ছা পূরণ হতে পারে। এমনকী অশুভ শক্তিকে দূরে রাখতেও তেজপাতা সাহায্য করে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে।

বাস্তুতে তেজপাতার গুরুত্ব ? 

বাস্তু শাস্ত্রে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তেজপাতাকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয়। সেই বিশ্বাস থেকেই তেজপাতা কাছে রাখলে ঘরে অর্থ-সমৃদ্ধি আসে বলে ধারণা রয়েছে। সময়ের সঙ্গে সেই বিশ্বাসই নতুন রূপ পেয়েছে। আর এখন  জায়গা হয়েছে স্মার্টফোনের কভারে। 

শুধু অর্থপ্রাপ্তি নয়, তেজপাতার সঙ্গে ইচ্ছেপূরণ এবং অশুভ শক্তি দূরে রাখার মতো নানা বিশ্বাসও জড়িয়ে রয়েছে। কেউ কেউ তেজপাতার উপর নিজের ইচ্ছা লিখে রাখেন। আবার ঘুমের সময় বালিশের নিচে তেজপাতা রাখার চলও দেখা যায়।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক