ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পোশাক ব্যবসার কাজে ঢাকায় এসেছিলেন পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার মাটিয়ার বাসিন্দা রবিউল ইসলাম। তাকেই নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার করল পুলিশ। গত সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করেন গোয়েন্দারা। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ধৃতকে আদালতে হাজির করা হলে চার দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

যদিও নাশকতামূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ধৃত রবিউল। এদিন এজলাসে দাঁড়িয়ে বিচারককে তিনি বলেন, ‘আমি অযথা হেনস্তা হচ্ছি। পুলিশ সন্দেহ করছে আমি ভারতের ‘র’-এর এজেন্ট। আসলে আমি তেমন কিছু নই। নিছকই ব্যবসায়ী। আমার পরিবারের সবাই চাকরিজীবী। কেউ স্কুল মাস্টার, কেউ পোস্ট অফিসে চাকরি করেন। নাশকতার সঙ্গে আমার কোনও যোগ নেই। আমি প্রায় বাংলাদেশে আসি। এখনকার বন্ধুদের গার্মেন্ট বিজনেস আছে। তারা মাল (পণ্য) পাঠায়, আমি সেগুলো দেখভাল করছি। গার্মেন্ট ব্যবসার সঙ্গেও জড়িত। গ্রেফতারের পর আমাকে পরিবার বা বাংলাদেশের কারও সঙ্গে যোগাযোগও করতে দিচ্ছে না। এখন তো দেখছি বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে।’

গত ১৪ সেপ্টেম্বর বৈধ ভিসা নিয়েই ঢাকায় এসেছিলেন ধৃত রবিউল। উত্তরায় এক অতিথিশালায় উঠেছিলেন। গত সোমবার রাত তিনটে নাগাদ সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। বৈধ ভিসা থাকা সত্বেও কিভাবে শুধু সন্দেহের বশে একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হল, সেই প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা শাখার এসআই বিনয় কুমার রায় বলেন, ‘বাংলাদেশে আসার পর থেকেই রবিউলের গতিবিধি ও কর্মকাণ্ড অত্যন্ত সন্দেহজনক ছিল। রবিউলের ড্রাইভিং লাইসেন্স ও আধারের জন্ম তারিখের সঙ্গে পাসপোর্টের জন্ম তারিখের মিল নেই। তিনি এর আগে অনেকবার বাংলাদেশ ভ্রমন করলেও সুনির্দিষ্ট কারণ তুলে ধরতে পারেননি। তিনি একেক সময় একেক তথ্য দিচ্ছেন।’

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে