SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, হাসপাতালে কোনও দালালগিরি চলবে না। সরকারি হাসপাতালে আসা প্রতিটি রোগী যেন কোনওরকম হয়রানি ছাড়াই সঠিক পরিষেবা পান। সেই লক্ষ্যেই হাসপাতাল চত্বরে দালালচক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলা হয়েছিল। কিন্তু সেই নির্দেশের পরও SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল। ঘটনায় গ্রেফতার তিন দালাল।

অভিযোগ, হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের টার্গেট করত অভিযুক্তরা। ওপিডির টিকিট দ্রুত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হত। তবে শুধু টাকা নেওয়াই নয়, অভিযোগ আরও গুরুতর। রোগীদের হাতে আসল টিকিটের মতো দেখতে জাল ওপিডি টিকিট তুলে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসার পর তদন্তে নামে পুলিশ। এরপর তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনই হাওড়ার বাসিন্দা। হাসপাতালের মতো জায়গায় চিকিৎসা করাতে এসে রোগী ও তাঁদের পরিজনরা যাতে প্রতারণার শিকার না হন, সেই বিষয়টি নিয়েই প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

SSKM-এ প্রতিদিন দূরদূরান্ত থেকে বহু রোগী চিকিৎসার জন্য আসেন। ওপিডির টিকিট পাওয়ার ক্ষেত্রে হয়রানি বা দালালচক্রের দৌরাত্ম্য তাঁদের সমস্যায় ফেলতে পারে। সেই সুযোগকেই অভিযুক্তরা কাজে লাগাত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনায় হাসপাতাল চত্বরে দালালচক্রের বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানোর দাবি উঠেছে। রোগীদেরও কোনও অপরিচিত ব্যক্তির হাতে টাকা না দিয়ে হাসপাতালের নির্দিষ্ট কাউন্টার থেকেই ওপিডির টিকিট সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক