বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃষ্টি ভেজা সকালে কালীঘাট মন্দিরে পৌঁছে সস্ত্রীক পুজো দিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। বুধবারই কলকাতায় এসেছেন তিনি। বৃহস্পতিবার সকালে কালীঘাটে পুজো দেওয়ার পর তাঁর দিনভর একাধিক কর্মসূচি রয়েছে।

রাজ্যে বিনিয়োগ ও শিল্পস্থাপনের সম্ভাবনা নিয়েই মূলত তাঁর এই সফর বলে জানা গিয়েছে। নিউটাউনে দু’হাজার শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত বৈঠকেও যোগ দেওয়ার কথা আদানির। দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। রাজ্যে শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিকে সামনে রেখে একাধিক ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা করছে আদানি গোষ্ঠী। নবান্ন সূত্রে খবর, হাসপাতাল তৈরির পাশাপাশি কলকাতার কুমোরটুলি ঘাটের সংস্কারের কাজও করেছে সংস্থাটি। বৃহস্পতিবার সেই ঘাটের উদ্বোধনও হতে পারে।

আরও পড়ুনঃ দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

এ ছাড়াও কলকাতার দুর্গাপুজোকে বিশ্বের দরবারে তুলে ধরার উদ্যোগ নিয়েছে আদানি গোষ্ঠী। সংস্থার তরফে জানানো হয়েছে, শহরের সেরা আটটি দুর্গাপুজোকে বেছে নিয়ে প্রত্যেকটিকে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। পুজোর শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের জন্য বিশেষ পুজো পরিদর্শনের আয়োজনও করা হয়েছে। আগামী ১০, ১১ এবং ১২ অক্টোবর তিন দিন ধরে চলবে সেই বিশেষ পুজো প্রিভিউ টুর। বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে পুজো দিয়ে গৌতম আদানির কলকাতা সফরের শুরু হলেও, নজর রয়েছে তাঁর পরবর্তী কর্মসূচি এবং রাজ্যে বিনিয়োগ সংক্রান্ত বৈঠকের দিকে।

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে